কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

কুবির মিডিয়া ল্যাবে সরঞ্জাম নেই, তবু পরিশোধ পুরো বিল

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবের সরঞ্জাম না থাকা সত্ত্বেও পুরো বিল পরিশোধের ঘটনা প্রকাশ পেয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের মধ্যে নানা মতবিরোধ দেখা দিয়েছে।


জানা গেছে, ২০২৩ সালে ‘ফুয়ানা ইনফো টেক লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৮ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে মোট ২৯টি সরঞ্জাম কেনা হয়। তবে ল্যাবের কাজ শুরুর সময় দেখা যায়, দুটি ট্রাইপড ও একটি ভিডিও এডিটিং পিসির ক্যাবল অনুপস্থিত। এসব সরঞ্জামের মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রিসিভ কপিতে সব মালামাল বুঝিয়ে দেওয়ার স্বাক্ষর থাকলেও বাস্তবে এসব সরঞ্জাম পাওয়া যায়নি। এ বিষয়ে ল্যাব স্থাপন কমিটির সদস্য এ এম এম সাইদুর রসিদ জানান, ট্রাইপড না পাওয়ার বিষয়টি কমিটির আহ্বায়ককে জানানো হয়েছিল এবং তার সম্মতিতেই রিসিভ কপিতে স্বাক্ষর করেন তিনি। কমিটির তৎকালীন আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান কাজী এম. আনিছুল ইসলাম বলেন, তিনি দায়িত্ব ছাড়ার আগে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, "আমি এখন বাধ্যতামূলক ছুটিতে রয়েছি। ডকুমেন্টস না দেখে মন্তব্য করতে পারছি না।" তবে বিভাগের পক্ষ থেকে কোম্পানিকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।



অন্যদিকে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান দাবি করেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় সব সরঞ্জাম বুঝে পাননি। ফুয়ানা ইনফোর প্রজেক্ট ম্যানেজার মোফাজ্জল হোসেন বলেন, “আমরা তিনবার মাল ডেলিভারি দিয়েছি এবং প্রতিবারই যাচাই করে দিয়েছি। তবে আবারও কাগজপত্র দেখে বিষয়টি নিশ্চিত করব।” বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “এটি বিভাগের জন্য একটি বড় ক্ষতি। যদি বিভাগ লিখিত অভিযোগ দেয়, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” ঘটনার গভীরে তদন্ত না হওয়ায় এখনো প্রকৃত দোষীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ ধরনের অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও খবর