নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

কুবিতে লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাব'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিজ্ঞান অনুষদের হল রুমে এই আয়োজন করা হয়। 

সংগঠনটির সভাপতি মানছুর আলম অন্তরের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত,  প্রভাষক তারিন বিনতে এনাম ও ইমরান হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি'র মার্কেটিং বিভাগের প্রভাষক ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক শাকিল ইবনে ইয়াকুব, সাবেক সাধারণ সম্পাদক  সাকিব মোহাম্মদ আল-আমিন, বর্তমান সাধারণ সম্পাদক মিরাজুর রহমান তামিম এবং সংগঠনের সদস্যবৃন্দ। 

সংগঠনটির সভাপতি মানছুর আলম অন্তর বলেন, "প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়ার মাধ্যমে আমাদের লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। যেখানে সকল ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করেছে। এতে আমাদের নিজেদের মধ্যে আঞ্চলিক  বন্ধনটা আরো দৃঢ় হয়।"

সংগঠনের উপদেষ্ঠা ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.আব্দুল মাজেদ পাটোয়ারী বলেন, "আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের লক্ষ্মীপুরের ছেলেরা পড়ালেখায় এগিয়ে যাচ্ছে।   লক্ষ্মীপুর যেহেতু দেশের একপাশের অঞ্চল তাই আমাদেরকে সেটাকে কিভাবে আকর্ষনীয় ও সমৃদ্ধ করা যায় তা নিয়ে ভাবতে হবে। আমাদেরকে  জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে এবং তা অন্যের সাথে শেয়ার করতে হবে।"

আরও খবর