নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক তন্ময়

ছবিঃ দৈনিক দেশচিত্র


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য বিষয়ক সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমতিয়াজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্ময় সরকার। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন নতুন এই কমিটি ঘোষণা করেন। এসময় তিনি ২৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদের সদস্য নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন) রবীন্দ্রনাথ বর্মণ তপু, সহ-সভাপতি (নাটক) ওয়াহিদ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আক্তার ইকরা, ইমতিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাকিন খান, অর্থ ও দপ্তর সম্পাদক নুসরাত জাহান ইভা, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আবেদ হোসেন, প্রচার সম্পাদক ফারিহা তাসনিম মুন, মঞ্চ ব্যবস্থাপনা ও আলোক নিয়ন্ত্রণ সম্পাদক ওমি দেব, প্রন্স ও কস্টিউমস সম্পাদক কিকিউ মারমা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন গুলশান পারভীন সুইটি, মোহাম্মদ হান্নান রহিম, সাইমন আজাদ, জুনায়েদ লামিম শেখ, প্রান্ত ঘোষ, রায়হান মিথ, আরেফিন তাজবী, খাইরুল আমীন মাসুম, মুসলিমা খাতুন পাকিজা, তাসমিয়া ফারিন, মোহাম্মদ আশিক ইসলাম, অনামিকা দাস। 

এসময় নতুন কমিটির সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ বলেন, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই সুস্থ সংস্কৃতি চর্চা ও সমাজ সংস্কারমূলক কাজ করে আসছে। এ ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আমরা সবসময় অনুপ্রাণিত থাকব। 

উল্লেখ্য, ‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মঞ্চনাটকসহ অসংখ্য নাটিকা ও পথনাটক উপহার দিয়েছে এই সংগঠন। যার মধ্যে অন্যতম হলো বউ, দালাল, কবর, স্ট্যাচু অব ডেমোক্রেসি, চৌরাস্তা, বেহুলা ভাসান, ইনডেমনিটি, ১৯৭১ ও ফেরা।

আরও খবর