কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃহত্তর আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ ছাত্র পরিষদ’ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত উত্তরবঙ্গ তথা ১৬ জেলার (রাজশাহী ও রংপুর বিভাগ) শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের কৃতী সন্তান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। তারা হলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান ও একই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান এবং আইসিটি বিভাগের প্রভাষক মো. ওয়ালীউল্লাহ
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের চলতি কমিটির বিভিন্ন সদস্য এবং উত্তরবঙ্গ অঞ্চলের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।
২১৮ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২২ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
২৩১ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
২৪৩ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৪৭ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
২৪৭ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৫০ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
২৫০ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে