সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

কুবির শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী সংগঠন একাউন্টটিং ক্লাবের উদ্যোগে শহীদ আব্দুল কাইয়ুম এর মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) ব্যবসায় শিক্ষা  অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ও একাউন্টটিং ক্লাবের সভাপতি শুভ ব্রত সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্যাহ, বিভাগীয় প্রধান অধ্যাপক ড.  মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়াও  বিভাগের অন্যান্য  শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

একাউন্টিং ক্লাবের সভাপতি ও সহযোগী অধ্যাপক শুভ ব্রত সাহা বলেন," আজকের দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এখানে উপস্থিত হয়েছি আমার প্রিয় শিক্ষার্থী, শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে দোয়া মাহফিলে।আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, পবিত্র রমজান মাসে আপনারা প্রাণ খুলে শহীদ আব্দুল কাইয়ুমের জন্য দোয়া করবেন। এটি আমার আকুল আবেদন। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাঁরা শহীদ আব্দুল কাইয়ুমের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তার নামে হল নির্মাণ করেছে, টুর্নামেন্ট আয়োজন করেছে।এসব উদ্যোগের মাধ্যমে কাইয়ুম আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে—এই প্রত্যাশা করি।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ  সোলাইমান বলেন,"শহীদ আব্দুল কাইয়ুম আমাদের প্রেরণার নাম। বিশেষ করে এআইএস বিভাগ এই প্রেরণার অংশীদার।

তিনি ব্যক্তিগত জীবনকে তুচ্ছ করে, নিজের স্বার্থ ত্যাগ করে বৃহত্তর পরিবর্তনের জন্য কাজ করেছেন। আমরা যেন তার সেই মহান উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি—এজন্য আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে।"

আরও খবর