সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ

কুবিতে আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি-এর উদ্যোগে ইফতার মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১০ মার্চ) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিদুল ইসলাম চৌধুরি, ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, শারমিন রেজোয়ানা, নিয়ামুল হুদা, মশিউর রহমান ও মুতাসিম বিল্লাহ।  বিচারক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতন-এর সভাপতি মাসুম বিল্লাহ সহ আরও দুইজন বিচারক।


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, "রমজানের এই পবিত্র সময়ে আমাদের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখা, ভালো কাজ করা এবং অন্যের দোষ খোঁজা বা পরনিন্দা থেকে দূরে থাকা। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়, যা আমাদের সমাজ ও শিক্ষাঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।"


আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির সভাপতি মো. সাইফুল ইসলাম তাওহীদ বলেন, "আজকের এই ইফতার মাহফিলে আপনাদের উপস্থিতি সত্যিই আনন্দের ও সৌহার্দ্যের প্রতীক। রমজানের এই পবিত্র সময়ে আমরা একত্রিত হয়েছি ভ্রাতৃত্ব, সংযম ও কল্যাণের বার্তা নিয়ে। আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন এবং পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করুক।"

আরও খবর