নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অনিয়মে অভিযুক্ত, বাধ্যতামূলক ছুটি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে নতুন রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, অভিযোগের তদন্ত চলাকালে মজিবুর রহমান মজুমদার নিয়মিত বেতন-ভাতা পেলেও ক্যাম্পাসে প্রবেশ ও অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন না। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মো. মজিবুর রহমান মজুমদার জানিয়েছেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেব। তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং আমি পুরোপুরি সহযোগিতা করব।"

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি মো. মজিবুর রহমান মজুমদারকে অনিয়মের অভিযোগে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বদলি করা হয়েছিল।

আরও খবর