সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

ভাষা দিবস বিতর্কে প্রত্নতত্ত্ব বিভাগের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত "ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা-২০২৫" এ প্রত্নতত্ত্ব বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে, আর রানার আপ হয়েছে গণিত বিভাগ। এই প্রতিযোগিতার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, কুবি ডিবেটিং সোসাইটির সহায়তায়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব, সঞ্চালনায় ছিলেন কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
‘এই সংসদ, উচ্চশিক্ষায় বাংলা ভাষার প্রচলনের ধারণাকে সমর্থন করে না’ এই মোশনে প্রত্নতত্ত্ব বিভাগ ছিল সরকারি দল হিসেবে, আর গণিত বিভাগ বিরোধী দল হিসেবে অংশ নেয়। প্রতিযোগিতায় ‘ডিবেটর অব দা টুর্নামেন্ট’ নির্বাচিত হন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং ‘ডিবেটর অব দা ফাইনাল’ নির্বাচিত হন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন মোজাহিদ।
বিতর্কের স্পিকার ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মতিউর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন কুবি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আল নাঈম এবং কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "আজকের বিতর্কে ভাষার সীমাবদ্ধতা নিয়ে অত্যন্ত যুক্তিনিষ্ঠ আলোচনা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভাষা আর কোনো বাধা নয়। প্রযুক্তির সাহায্যে এখন যে কেউ যেকোনো ভাষাভাষীর সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে। তরুণদের এই প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রস্তুত করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে বিতর্কের গুরুত্ব অপরিসীম, এটি যুক্তিপূর্ণ চিন্তাভাবনা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়। আমি বিজয়ীদের অভিনন্দন জানাই এবং যারা বিজিত হয়েছে, তাদেরও সাফল্য কামনা করছি।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।



আরও খবর