নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

কুবির আইন বিভাগের গৌরবময় সাফল্য: সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ২ শিক্ষার্থী

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ থেকে দুইজন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।


এ তালিকায় কুবির আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বর্ণালি (৫৫ তম) এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রুবাইয়াত আল মাহিম (৬৯ তম) সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। বিষয়টি আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মোর্শেদ কাজেম নিশ্চিত করেন।


এ বিষয়ে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী মোর্শেদ কাজেম বলেন, "সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুইজন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমরা গর্বিত। তাদের সফলতা বিভাগের জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকুক—এটাই আমাদের কামনা।"


উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন আইন বিভাগ থেকে এর আগে আরও তিনজন সহকারী জজ সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিভাগের এই ধারাবাহিক সফলতা ভবিষ্যতে দক্ষ বিচারক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।

আরও খবর