চিলমারীতে "মাদকদ্রব্য বিশেষ অভিযানে আটক" ১জন সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা ডিসি সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দায়িত্ব পালনকালে কুবির সহকারী প্রক্টরকে লাঞ্ছনার অভিযোগ

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে দায়িত্ব পালনে বাধা ও 'ম্যানার নেই' ও 'জুনিয়র শিক্ষক' বলে শাসানোর অভিযোগ উঠেছে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুবের বিরুদ্ধে। দায়িত্ব পালনে বাধা পাওয়া শিক্ষকের নাম কাজী এম. আনিছুল ইসলাম। পহেলা ডিসেম্বর নির্বাচনে ভোট স্থগিত থাকার সময় এ ঘটনা ঘটে।


সরেজমিনে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন এবার বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ২০১ নম্বর রুমে অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দল নির্বাচনের পরিস্থিতি দেখতে নির্বাচন কক্ষে ঢুকতে চাইলে শিক্ষকদের একটি পক্ষ বাধা দেন। এ সময় কাজী এম. আনিছুল ইসলাম নিজেকে সহকারী প্রক্টর পরিচয় দিয়ে ঢুকতে চাইলে অধ্যাপক শামিমুল ইসলাম 'সো হোয়াট?' বলে রুমে ঢুকতে বাধা দেন। এরপর তার সামনে দাঁড়িয়ে থাকা গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুব কাজী আনিছকে জুনিয়র শিক্ষক বলে শাসান এবং তার পরিবার তুলে কথা বলেন।


এ বিষয়ে সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম বলেন, আমি যখন দেখলাম এখানে হট্টগোল হচ্ছে তখন আমার দায়িত্ব থেকে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে পরিস্থিতি দেখতে আসি এবং খুব বিনয়ের সাথে দরজায় দাঁড়িয়ে থাকা ২ জন শিক্ষককে বলি আমাকে ভেরতে ঢুকতে দেয়ার জন্য। কিন্তু তারা আমাকে ঢুকতে না দিয়ে উল্টো আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই আমি প্রক্টর হিসেবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়েছি।


এ বিষয়ে অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম বলেন, উনি এসে আমাকে বলছিলেন রুমের ভেতরে যাবেন তখন রুমে ভেতরে অনেক লোক ছিল। তাই আমি উনাকে বাহিরে দাঁড়াতে বলেছি।


একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব পালনে বাধা দেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকদের নির্বাচনে প্রক্টরের কোনো দায়িত্ব আছে বলে মনে হয় না। আমি উনার কর্মপরিধি সম্পর্কে জানি। আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি।


এ বিষয়ে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতর কোথাও নিরাপত্তা শঙ্কা মনে করলে সেখানে প্রক্টরিয়াল বডি যেতে পারে। এখানে নির্বাচন চলছে নাকি অন্য কিছু এগুলো দেখার কথা না।


এছাড়া ঘটনা পরবর্তী সময়ে ঘটনাস্থলে আমান মাহবুবকে না পেয়ে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এর আগে, শিক্ষকদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অনাস্থা পত্র দেয়া হলেও তা আমলে না নিয়েই নির্বাচনের আয়োজন করে শিক্ষকদের একটি অংশ।

আরও খবর