সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা ডিসি সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুবির দুই ক্যাম্পাসের মধ্যবর্তী সংযোগ সড়কের দাবী শিক্ষার্থীদের

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বর্তমান ক্যাম্পাস ও নতুন ক্যাম্পাসের মধ্যবর্তী সংযোগ সড়ক এবং দুই ক্যাম্পাস থেকেই মহাসড়ক পর্যন্ত প্রশস্ত সংযোগ সড়কের দাবি জানায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গত সোমবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক বৈঠকে রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট (আরএইচডি) বেলতলী বিশ্বরোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ফটক অংশে আন্ডারপাস নির্মাণের একটি প্রকল্প উপস্থাপন করে। এরপর থেকেই শিক্ষার্থীদের মাঝে সংযোগ সড়কের দাবির বিষয়টি আবার আলোচনায় আসে।

দুই ক্যাম্পাসের সংযোগ সড়ক ও মহাসড়কের সাথে প্রসস্থ সড়কের দাবী নিয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিম হাসান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যখন খন্ড হলো তখন থেকেই এই দাবীটি আমাদের সকল শিক্ষার্থীরই ছিল। সেই সময় সেরকম কিছু দেখা যায়নি। বর্তমান প্রশাসন যদি একটি সংযোগ সড়কের মাধ্যমে দুটি ক্যাম্পাসকে একত্রিত করতে পারে তাহলে অখন্ড কুবির ধারণাটি বলবৎ থাকবে। এছাড়া আমাদের শহরে যেতে হয় বিভিন্ন কাজে, যা ক্যাম্পাস থেকে অনেকটাই দূরে। এক্ষেত্রে ঢাকা-চট্রগ্রাম ও কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের সাথে যদি সংযোগ সড়ক দেয়া থাকে তাহলে শিক্ষার্থীদের উপকারে আসবে, যাতায়াত সহজ হবে।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিবরিয়া বাপ্পি বলেন, দুইটা ক্যাম্পাসের মাঝে সংযোগ থাকলে অখণ্ড কুবি যে দাবীটি শিক্ষার্থীদের ছিল তা বজায় থাকবে, না হলে ক্যাম্পাস দুইটিকে আলাদা মনে হবে। সংযোগ সড়ক হলে শিক্ষার্থীরা অনায়াসে দুই ক্যাম্পাসে যাতায়াত করতে পারবে। আর মহাসড়কের সাথে রাস্তা প্রসস্থ করলে শহরে যাতায়াতে শিক্ষার্থীদের সুবিধা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে বিশ্ববিদ্যালয়েরও উন্নতি হবে। যেহেতু ক্যাম্পাসের পাশের পর্যটন এলাকা তাই শিক্ষার্থীদের জন্য নিজস্ব সড়ক হলে যানজট সহ বিভিন্ন ভোগান্তি থেকে শিক্ষার্থীরা রক্ষা পাবে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, সংযোগ সড়কের বিষয়টি নতুন ক্যাম্পাস প্রস্তাবনার সময় থেকেই আলোচনায় ছিল। তবে তারা জানান সড়কের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করার কিছু নেই। বিষয়টি দেখবে এলজিইডি। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে এলজিইডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো হবে এবং তারা প্রয়োজন মনে করলে এই বিষয়ে প্রকল্প উপস্থাপন করবেন।

সম্প্রতি বেলতলী বিশ্বরোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ফটক অংশে আন্ডারপাস নির্মানের ক্ষেত্রে রাস্তাটি হবে চার লেইনের। তবে আন্ডারপাসের সড়কটি সংযুক্ত হবে বর্তমানের সরু সড়কটিতে। এতে করে নতুন করে যানজট সৃষ্টি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নতুন ক্যাম্পাস চালু হলে এবং এর আগে সংযুক্ত সড়কটিও প্রশস্ত না করলে ব্যাপক ভোগান্তি হতে পারে বলে তারা জানান।
এছাড়া বর্তমান ও নতুন ক্যাম্পাসের মধ্যবর্তী অতিরিক্ত সংযোগ সড়কের চেয়ে বর্তমান সড়কটিকে চার লেইনে উন্নীত করার পরামর্শ দিয়েছেন তারা। তবে সড়ক তৈরি করার ক্ষেত্রে নতুন ভূমি বা ফসলী জমি ব্যবহারের প্রয়োজন পড়লে সরকার সেসব ক্ষেত্রে আগ্রহ কম দেখায় বলেও জানান তারা।

সংযোগ সড়ক ও মহাসড়কের সাথে প্রসস্থ সড়কের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, যা শিক্ষার্থীদের দাবী তা আমাদেরও দাবী। নতুন ক্যাম্পাস ও মহাসড়কের সাথে বড় সংযোগ সড়কের প্রয়োজনীয়তা আমরাও অনুভব করছি। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সাথে ইতোমধ্যেই কথা বলেছি। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথেও আমরা কথা বলেছি। তিনি আমাদের এই ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী।

আরও খবর