বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

কুবিতে নতুন সাত সহকারী প্রক্টর নিয়োগ

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে সাত শিক্ষককে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রেজিস্টার(ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী'র স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

নতুন নিয়োগ পাওয়া সাত সহকারী প্রক্টররা হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম এবং একই বিভাগের আরেক সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং একই বিভাগের প্রভাষক অমিত দত্ত। ফার্মেসী বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু এবং সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসাইনের দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় পুনরায় পরবর্তী এক বছরের জন্য মেয়াদ বর্ধিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল হক ভূঁইয়া'র মেয়াদ পূর্ণ হওয়ায় এবং বর্তমানে তিনি শিক্ষা ছুটিতে থাকায় তাঁর পরিবর্তে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম-কে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

সহকারী প্রক্টর ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ ফয়জুল ইসলামের মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁর পরিবর্তে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান'কে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

সহকারী প্রক্টর মোঃ জনি আলম-এর মেয়াদ পূর্ণ হওয়ায় এবং বর্তমানে তিনি শিক্ষা ছুটিতে থাকায় তাঁর পরিবর্তে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম-কে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, নবনিযুক্ত ব্যক্তিবর্গ যোগদানের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য এই পদে বহাল থাকবেন।

আরও খবর