পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’

বিজচ্যাম্প সিজন-২০২৩ এর চ্যাম্পিয়ন টিম ফ্ল্যামিঙ্গো

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) কর্তৃক আয়োজিত প্রথম অন্তঃবিশ্ববিদ্যালয় কেইস কম্পিটিশন 'বিজ-চ্যাম্প-সিজন ২০২৩' এর চ্যাম্পিয়ন 'টিম ফ্ল্যামিঙ্গো'। 


মঙ্গলবার (১০ই অক্টোবর) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) কর্তৃক আয়োজিত এই অন্তঃবিশ্ববিদ্যালয় কেইস কম্পিটিশন এর  সমাপনী অনুষ্ঠানে বিজয়ী টিম গুলোর নাম ঘোষণা করা হয়। 

এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ফ্ল্যামিঙ্গো, প্রথম রানার্স আপ  টিম ব্লিজরিগ এবং ২য় রানার্স আপ হয়েছে টিম এক্সকেলিভার। তিনটি রাউন্ডের এই কেইস কম্পিটিশন এ ৭৫ টি অংশগ্রহণকারী দলের মধ্যে প্রথম রাউন্ডে নিবার্চিত হয় ৩৫টি দল এবং সর্বশেষ রাউন্ডে মোট ১০টি দল নিয়ে চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হলে ৩ টি দল বিজয়ী হয়। 


সংগঠনটির পি আর এন্ড কমিউনিকেশন টিমের ডেপুটি ডিরেক্টর হুরে জান্নাত অর্নার সঞ্চালনায় আয়োজিত সমাপনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম  আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান এবং মার্কেটিং বিভাগের লেকচারার আবু ওবাইদা রাহিদ।  


এছাড়াও, এই অনুষ্ঠানে কম্পিটিশনের ১০ টি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিরা বিজয়ী দল গুলোর হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি শেষ রাউন্ডের বেস্ট ১০ টি দলের সদস্যদেরকে সনদ প্রদান করেন। 


সমাপনী এই অনুষ্ঠানে প্রধান অতিথির স্বাগত বক্তব্যে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, "শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। বেশি কিছুদিন আগেও টেডেক্সের ইভেন্ট সম্পন্ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে আমিও উপস্থিত ছিলাম। বিজচ্যাম্পের এই উদ্যোগও আমাকে বেশ মুগ্ধ করেছে। আমি আশাবাদী পরের বছর এই কক্ষটি শুধুমাত্র পরিপূর্ণই থাকবেনা, বরং শিক্ষার্থীদের উপচে পরা ভিড়ও থাকবে। কেননা আমি চাই আরও অনেক শিক্ষার্থী এইসব আয়োজনের অংশ হোক।"


উল্লেখ্য, গত ২১ শে সেপ্টেম্বর এই কম্পিটিশনের প্রথম রাউন্ড এবং চলতি মাসের ৬ তারিখ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

আরও খবর