নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

বিজেএসসি'র কুবি সংসদের নতুন কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিলের (বিজেএসসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংসদের ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবারবার (১৬ মে ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী বিশ্বজিৎ সরকারকে সভাপতি ও মো. তারিকুল ইসলাম নিলয়কে সাধারণ সম্পাদক করে এক বছরের কমিটি গঠন করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেএসসি'র ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী কমিটির মোট দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্তদেরকে আগামী ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়।


কুবি সংসদের নতুন সভাপতি বিশ্বজিৎ সরকার বলেন, 'একতাই বল, যোগাযোগই সম্বল' স্লোগানকে ধারণ করে আমাদের উদ্দেশ্য থাকবে সাংবাদিকতা বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্কের সেতু তৈরি করা যার মাধ্যমে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে। তাছাড়া আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সেমিনার ও কর্মসূচি আয়োজন করা হবে যার মাধ্যমে হাতে কলমে সাংবাদিকতা বিষয়ে ধারণা পাবে ছাত্র-ছাত্রীরা।


উল্লেখ্য, ‘একতাই বল, যোগাযোগই সম্বল’ এই স্লোগানে দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১৫ সালের ১৩ নভেম্বর বিজেএসসি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে দশটি সরকারি বিশ্ববিদ্যালয় ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এর শাখা রয়েছে।

আরও খবর