আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু

গুচ্ছ ভর্তি পরীক্ষায় কুবিসহ ১০টি কেন্দ্রে অংশ নেবেন ১৯,৭৯৯ পরীক্ষার্থী

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ ১০টি কেন্দ্রে ৩ ইউনিটে মোট ১৯ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করবেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী।


জানা গেছে, ১০ টি কেন্দ্রে ’ এ' ইউনিটে পরীক্ষা দিবেন ৯ হাজার ৪৫১ জন, 'বি'ইউনিটে পরীক্ষা দিবেন ৬ হাজার ৯৬২ এবং 'সি'ইউনিটে পরীক্ষা দিবেন ৩ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী।


আগামী ২০ মে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা পরবর্তীতে ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হবে।

ইতোমধ্যে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। এবার অনলাইনে মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।


উল্লেখ্য, ১৯ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী যে ১০ টি কেন্দ্রে পরীক্ষা দিবেন সেগুলো হলো 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস (বার্ড সংলগ্ন),ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (বি এড কলেজ) কোটবাড়ী, কুমিল্লা, গভ: ল্যাবরেটরী হাই স্কুল, কোটবাড়ী,শালবন মাধ্যমিক বিদ্যালয়, ক্যাডেট কলেজ সংলগ্ন কোটবাড়ী, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), কোটবাড়ী, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, শাকতলা, কুমিল্লা, বার্ড হাইস্কুল, কোটবাড়ী, কুমিল্লা,বর্ডার গার্ড পাবলিক স্কুল, বিজিবি সেক্টর সদর দপ্তর, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা।

আরও খবর