পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ আপ ফর টুমরো ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। Don’t Sell Our Future; Climate Education in NDCs; System Change, Not Climate Change; There is No Planet B—এমন নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ করেন।


শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। স্টেপ আপ ফর টুমরোর ৩০ জন তরুণ জলবায়ুকর্মীও এতে অংশ নেয়। সংগঠনটির নেতৃত্বে ২০২৪ সালে রংপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জলবায়ু ধর্মঘট। তারই ধারাবাহিকতায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবারো জলবায়ু ধর্মঘট আয়োজিত হয়।


তরুণদের দাবি, ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বৃদ্ধি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশের দরিদ্র জনগোষ্ঠী, অথচ ক্ষতিপূরণের পরিবর্তে এসব দেশকে ঋণ দেয়া হয়। তাদের দাবি, জলবায়ু সুবিচার নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অনুদানভিত্তিক সহায়তা দিতে হবে।


বিক্ষোভকারীরা বলেন, পরিবেশ দূষণ দিন দিন মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে। বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ ও পানির দুষণ—তিনটিই এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। এ সংকট সমাধানে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs)-এর মধ্যে জলবায়ু শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে যাতে শিশু ও তরুণ প্রজন্ম জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন হতে পারে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে।


ধর্মঘটে অংশ নেয়া স্কুল শিক্ষার্থী তোফাজ্জল বলেন, ‘আমি ধর্মঘট করছি, কারণ জলবায়ু সংকট এখনই মোকাবেলা না করলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি চাই আমাদের পৃথিবীটা বাসযোগ্য থাকুক—গাছপালা, নদী, মানুষ ও প্রাণীদের জন্য।’


স্টেপ আপ ফর টুমরোর জাতীয় ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ কুমার বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত সংকট নয়, এটি এক সামাজিক ও অর্থনৈতিক সংকট। আমাদের বেঁচে থাকার অধিকার হুমকির মুখে, তাই এখনই ব্যবস্থা নেয়া জরুরি।’


কর্মসূচির মাধ্যমে তরুণরা নীতিনির্ধারকদের জলবায়ু সংক্রান্ত নীতিমালায় তরুণ ও শিশুদের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে