পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

“যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা উপাচার্যকে পদত্যাগের ১২ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেন। এর মধ্য পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়কে প্রশাসনিকভাবে শাটডাউন করার ঘোষণা দিয়েছেন তারা।



সোমবার (৫ ই মে) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির পর বেলা ১ টার দিকে গ্রাউন্ডফ্লোর থেকে বিশ্ববিদ্যায়ের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ভিসি বাংলোর সামনে দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ডফ্লোরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না। শুচিতার পদত্যাগ করতে হবে। যে উপাচার্য শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে, সেই উপাচার্যকে চায় না। যে ভিসি বিশ্ববিদ্যালয়ে থাকে না, সেই ভিসিকে চায় না প্রভৃতি প্রতিবাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। 



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল রোববার ১১ টায় কিছুক্ষণের জন্য ক্যাম্পাসে আসলেও তিনি কিছুক্ষণ পরই ক্যাম্পাস ত্যাগ করেন। 



নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক এই প্রতিবেদককে বলেন, এই উপাচার্যের আসলে বিশ্ববিদ্যালয় পরিচালনার মতো দক্ষতা নেই। 



আন্দোলনকারী শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, এই উপাচার্য বিশ্ববিদ্যালয়কে একদমই ধারণ করেন না। তিনি এই আটমাসে নানা অনিয়ম আর দুর্নীতি করে পুরো বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলেছেন। তিনি কোন নিয়ম- নীতির তোয়াক্কা করেন না। এই উপাচার্য সেদিনই তার পদে থাকার গ্রহণযোগ্যতা হারিয়েছে যেদিন তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা চায় অতিদ্রুত তিনি পদত্যাগ করে স্বসম্মানে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিবেন। 



আন্দোলনকারী শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, আগামীকাল বেলা ১১ টার মধ্য উপাচার্য যদি পদত্যাগ না করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাটডাউন করে দেয়া হবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের বিষয় বিবেচনায় নিয়ে সকল একাডেমিক জরুরি প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। তিনি হুঁশিয়ার করে বলেন কিন্তু যারা এই উপাচার্যের দালালি করবে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। 




আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, স্বৈরচারী মনোভাবের এই উপাচার্যকে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। উপাচার্যের সকল অনিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেন। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি জনদুর্ভোগ ও শিক্ষার্থীদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে। কিন্তু উপাচার্য যদি আগামীকাল সকলা ১১টার মধ্য পদত্যাগ না করেন তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। কঠোর কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব। 



জুলাই আন্দোলনে অন্যতম সমন্বয়ক ও বরিশাল মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন “ এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরনে ব্যার্থ হয়েছে, আমরা ইউজিসিকে আহ্বান করছি অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে। এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।”



উল্লেখ্যা, তৃতীয় বারের মতো গত ১৯ দিন যাবৎ উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। এর মধ্য একদিনও আন্দোলনকারীদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি উপাচার্য। উল্টো আন্দোলন দমনে করেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও জিডি। আন্দোলনকারীরা ফুঁসে উঠে গতকাল রোববার উপাচার্যের পদত্যাগের দাবিতে একদফা ঘোষণা করেন।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে