নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলা ও ঘুড়ি উৎসব




বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ও ঘুড়ি উৎসব। মেলায় তালপাতার পাখা, মুখোশসহ বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন অনুসঙ্গ প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।


বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত ববির মুক্তমঞ্চের মাঠে এ মেলা হয়। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, বাঙালীর সমাজ সংস্কৃতিকে কেন্দ্র করে বৈশাখের সাজে র‍্যাম্প শো হয়েছে। এছাড়াও বিভিন্ন স্টলে বিক্রি হয়েছে মুখরোচক খাবারসহ দেশীয় হরেক পণ্য। শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় আগ্রহী করতে এ আয়োজন বলে জানিয়েছেন পদাতিকের সভাপতি ভূমিকা সরকার।


ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, ইটপাথরের নগরীতে থাকতে থাকতে যখন আমরা গ্রামের শৈশব ভুলে গিয়েছিলাম। এ আয়োজনের মধ্যদিয়ে আমরা শৈশবের আবহে আনন্দ ফিরে পেয়েছি। গ্রামীণ সমাজ সংস্কৃতি তুলে ধরার এ আয়োজন চমৎকার লেগেছে।


পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, শিক্ষার্থীদের বাঙালি ঐতিহ্যের প্রতি ভালবাসা জাগিয়ে তুলতে আমাদের এ আয়োজন। আমরা মনে করি, এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৭৫ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৯৩ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে



মেস থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১০৬ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে