পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ববিতে সমন্বয়কসহ আটক ১২,পুলিশ বলছে হেফাজতে


সারা দেশে ছাত্রহত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং সমন্বয়কসহ ১২ জন শিক্ষার্থীকে থানায় নিয়ে গেছে।


ববির সমন্বয়ক আইন বিভাগের শহিদুল ইসলাম শাহেদ জানান,পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে এসে আমাদের সমন্বয়কের ৭-৮ জনকে আটক করে পুলিশ।পরে অনেকে স্বেচ্ছায় পুলিশের সাথে যেতে চাইলে তাদেরকেও নিয়ে যায় পুলিশ।


  সমন্বয়ক ভূমিকা সরকার তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ১১টা ৩৫ মিনিটে পোস্ট দেন, আমরা এরেস্টেড। বন্দর থানায়। 


শিক্ষার্থীরা আরো বলেন, সারা দেশে ছাত্রহত্যা, শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থীদের গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে আজ বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেওয়া হয় এবং সেখানে অবস্থান নেয় পুলিশ।তখন বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে থেকে ১২ জনকে আটক করে থানায় নেওয়া হয়।


আটক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব।


এ ছাড়া অন্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন পরিবেশ ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমাল, ইংরেজি বিভাগের অনিকা সিঁথি, সিবাত আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, অর্থনীতি বিভাগের শেখ ইমন। অন্যদের নাম জানা যায়নি।


এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিলেও তারা কোনো সাংবাদিকদের ফোন ধরেন না।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান আজ দুপুরে বলেন, ১২ জনকে থানায় নেওয়া হয়েছে। তবে তাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি যাতে শান্ত থাকে এবং তাদের নিরাপত্তার কথা ভেবেই হেফাজতে রাখা হয়েছে। কিছু সময় পর তাঁদের ছেড়ে দেওয়া হবে।

আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে