পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

স্থানীয়দের হামলায় ববির ৬ শিক্ষার্থী আহত


ববি প্রতিনিধি 


স্থানীয়দের হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয় শিক্ষার্থী আহত হবার ঘটনা ঘটেছে। রূপাতলী নামক স্থানে একটি রেস্টুরেন্টে খাবার খেতে বসা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।আহতরা বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৭ই জানুয়ারি) দুপুরে বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহত শিক্ষার্থীরা। 


এ ঘটনায় আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮ - ১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, রসায়ন বিভাগের নাহিদ রাফিন, হিসাববিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় হোসেন। এদের মধ্যে শরিফুল ইসলাম এবং ফারদিন খান প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরলেও বাকিরা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। 


এ ব্যাপারে আহত শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় আমরা কয়েকজন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রূপাতলী নামক স্থানে দুপুরের খাবার খেতে যাই। রেস্টুরেন্টে বসার পর হুট করে স্থানীয় কাউন্সিলরের কিছু অনুসারী সেখানে উপস্থিত হয় এবং দ্রুত খাওয়া শেষ করে টেবিল ছাড়তে বলে। তাদের আচরণে আমাদের খারাপ লাগলে এভাবে কথা বলার কারণ জিজ্ঞেস করতেই আমাদের ওপর চড়াও হয় তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে  সাহায্যের জন্য আবেদন জানাই আমরা। 


আরেক আহত শিক্ষার্থী হৃদয় হোসেন জানান, আমাদের কিছু ভাই রূপাতলীতে বখাটে যুবকদের হাতে হেনস্তার শিকার হয়েছে এমন সংবাদ ফেসবুকে দেখে দ্রুত সেখানে যাই আমি। এসময় আগে থেকেই বিপুল সংখ্যক স্থানীয় যুবক সেখানে উপস্থিত ছিলো। যাবার সঙ্গে সঙ্গে আমার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এতে আমি মাথায় গুরুতর আঘাত পাই। পরে কয়েকজন গণমাধ্যমকর্মী আমাকে হাসপাতালে পাঠায়। 


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম রোববার রাতে জানান, আমাদের কিছু শিক্ষার্থী স্থানীয়দের দ্বারা হামলার শিকার হয়েছে শুনে সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে ছুটে গেছি। তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা হয়েছে। ঘটনাস্থলের স্থানীয় কাউন্সিলের সঙ্গেও কথা বলার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে। 


Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে