পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাশিয়ায় পড়তে যেতে লাগবে না ব্যাংক বিবরণী, আইইএলটিএস

ইউনিভার্সিটি অফ রাশিয়া

◾ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ডেস্ক 


বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রভাবশালী পরাশক্তি রাশিয়া। দেশটির ৫০% এরও বেশি মানুষ উচ্চশিক্ষা নিতে পারে। এছাড়া প্রতিবছর ২ লাখের বেশি অন্যান্য দেশের শিক্ষার্থীরা দেশটিতে পড়তে যান। বিশ্বের নামিদামী বিশ্বিবিদ্যালয় এবং খ্যাতিমান অ্যাকাডেমিশানরা থাকায় রাশিয়ার উচ্চশিক্ষার আলাদা মূল্যয়ন তৈরি হয়।


দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬০০ এরও অধিক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। গুণগত মানের দিকে বেশি জোর দেওয়ায়, বিশ্বের সেরা স্কলারদের কাছে শেখার সুযোগের কারণে চাকরির বাজারে রাশান গ্রাজুয়েটদের শক্তিশালী অবস্থান রয়েছে।


▪️টিউশন ফি, বৃত্তি

রাশিয়া তুলনামূলকভাবে কম খরচে ব্যবহারিক-সম্পন্ন মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। রাশিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে ১৪ হাজার ডলার খরচ হয়। যা অন্যদেশের তুলনায় চারভাগের একভাগ। গত দশক থেকে রাশিয়া অন্যদেশের ছাত্রদের জন্য বিপুলসংখ্যক বৃত্তি প্রদান করে আসছে। একাডেমিক ফলাফল ভালো থাকলে বৃত্তির সুযোগ বেশি। 


▪️জীবনযাত্রার কম খরচ

রাশিয়াতে খুবই গর্জিয়াস জীবন যাপন করেও ব্যয় তুলনামুলক কম। ধরেন বাইরের দেশের ছাত্র হিসেবে দেশটিতে সবচেয়ে উন্নত এবং দ্রুততম যোগাযোগ ব্যবস্থার একজনের খরচ হয় মাসে ৬ ডলার। একমাসে এভারেজ মানের খাবার খেতে খরচ লাগবে ৬০ ডলারেরও কম।


▪️ডিগ্রির পর চাকরির সুযোগ

ডিগ্রি শেষ করার পর, আপনাকে কাজ খোঁজার সুযোগ দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি নিয়োগপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে আসতে পারেন তাহলে আপনি কাজের ভিসা পাবেন। তিন বছর পর ওয়ার্কিং ভিসার সঙ্গে শেষ পর্যন্ত আপনি রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যাইহোক, আপনি রাশিয়ায় যে ডিগ্রি-বিষয় অধ্যয়ন করেছেন তার সঙ্গে চাকরির সরাসরি সম্পর্ক থাকতে হবে।


পূর্বের পাঠ্যক্রম ইংরেজিতে হলে আইইএলটিএস লাগবে না


রাশিয়ায় বিশেষ করে এশিয়ানদের জন্য সাধারণত আইইএলটিএস এর প্রয়োজন হয় না। ভর্তি নিশ্চিত করার জন্য, পূর্বের পাঠ্যক্রম ইংরেজি সংস্করণে ছিল তার প্রমাণ দিলেই হয়ে যায়।


ব্যাংক-স্টেটমেন্ট বা বিবরণী লাগবে না

যেহেতু টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় কম, তাই দূতাবাসের কাছে প্রমাণ হিসাবে শিক্ষার্থীদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না।


▪️ভিসা পাওয়া সহজ

রাশিয়ার স্টুডেন্ট ভিসা নমনীয় অভিবাসন বিধি অনুযায়ী করা। ফলে কোনো শর্ত বা ঝামেলা ছাড়াই স্টুডেন্ট ভিসা পাওয়া যায়।

আরও খবর