নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে বাসে দুর্ধর্ষ ডাকাতি: আহত ৬

ঢাকা থেকে মাদারগঞ্জ স্পেশাল যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘছে টাঙ্গাইলের মধুপুরে। ডাকাতের আক্রমণে ৬ যাত্রী আহত হয়েছে। 


পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বেশে চন্দ্রা থেকে ৯জন টিকেট কেটে ৮জন বাসে উঠে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন দেউলাবাড়ী জোড়া ব্রীজ নামক স্থানে গাড়ীর চালকে জিম্মি করে গাড়ীটি নিয়ন্ত্রণে নিয়ে যায়। এ ঘটনা ঘটেছে ০৩ এপ্রিল সোমবার। ডাকাত দল সকল যাত্রীদের জিম্মি করে তাদের কাছে থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়।


পুলিশ ও বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের (ঢাকামেট্রো-ব-১১-৭৬৭৮) যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে গাজীপুরের চন্দ্রা থেকে ৮/৯ জনের ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। বাসটি মধুপুর উপজেলার দেউলাবাড়ি পার হলে ডাকাল দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাত দল যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় প্রতিবাদ করলে ডাকাত দল ৫ যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এক পর্যায়ে তারা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় নেমে পালিয়ে যায়। 


মধুপুর থানার দায়িত্বরত চিৎকিসক ডা. রিদোয়ান আলম রিজভী জানান, এ ঘটনায় রাত ২টার দিকে একজন পুরুষ ও একজন নারীকে গুরুতর আহত অবস্থা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিৎকিসা শেষে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


মধুপুর থানার ডিউটি অফিসার এম সামাদ জানান, মাদারগঞ্জ স্পেশাল পরিবহনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর আশুলিয়া থেকে টিকেট কেটে ৮/৯ যাত্রীবেশী ডাকাত বাসটিতে উঠেন। বাসটির টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ী জোড়া ব্রীজ এলাকায় এসে ডাকাত দল চালকে জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে ডাকাতি শেষে রক্তিপাড়া তেলের পাম্পের কাছে এসে ডাকাত দলটি নেমে যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছেভ। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।



আরও খবর