নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হতদরিদ্র ও অবহেলিত শিশুদের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে আদিফা মেমোরিয়াল ট্রাস্টের আত্মপ্রকাশ

পিতা-মাতার প্রতিষ্ঠিত সন্তানগণ বাবা-মাকে স্বরনীয় করে রাখতে ফাউন্ডেশন বা ট্রাস্টের উদ্যোগ নেয়ার নজির আছে অনেক। তবে অনেকটা ব্যতিক্রম আদিফা জাহান বিনতে আলিম মেমোরিয়াল ট্রাস্টের আত্নপ্রকাশ। আলোকিত কালহাতির প্রতিষ্ঠাতা সভাপতি ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক  আবদুল আলিম তাঁর আদরের ধন আদিফাকে চির স্বরনীয় করে রাখতে গড়ে তুললেন আদিফা মেমোরিয়াল ট্রাস্ট। আবদুল আলিম তার  ভালোবাসার মানুষদের সাথে নিয়ে গড়া আদিফা মেমোরিয়াল ট্রাস্টের উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা এবং সারাদেশে ছডিয়ে ছিটিয়ে থাকা হাজারো আদিফার মুখে হাসি ফুটানো। 

ট্রাস্টের সভাপতি আব্দুল আলিম বলেন, "এই ট্রাস্টের মাধ্যমে মানবিক কাজ করে আদিফাকে সবার মাঝে বাচিয়ে রাখতেই এই উদ্যোগ। এই ট্রাস্ট সমাজের অসহায়, হতদরিদ্র মানুষ, বিশেষ করে ছিন্নমুল ও এতিম শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই।"

উল্লেখ্য, মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আলীমের বড় মেয়ে ৯ বছরের আদিফা ২০২১ সালে ২৯শে আগস্ট ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। আবদুল আলিমের পরিবার শোককে শক্তিতে পরিনত করে আদিফা মেমোরিয়াল ট্রাস্ট এগিয়ে যাবে মানুষের কল্যাণে এমনটি আশা ব্যক্ত করে সহযোগিতার হাত বাডিয়ে দিয়েছেন আব্দুল আলিম ও তার শুভাকাংখিরা|


আরও খবর