নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চিকিৎসা সেবায় নতুন দিগন্ত মধুপুর হাসপাতালে শুরু হয়েছে বৈকালিক চেম্বার

মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন

সরকার চিকিৎসা সেবায় নতুন দিগন্তের যাত্রা শুরু করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নির্ধারিত সময়ের পরেও বৈকালিক চিকিৎসা সেবা দিতে সারাদেশে ২০টি সরকারি হাসপাতালে শুরু হলো বৈকালিক চেম্বার। সরকারি হাসপাতালে বিকেল ২টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈকালিক চেম্বারে স্বাস্থ্য সেবা নেওয়ার নতুন যাত্রা শুরু হলো। সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চালু হলো এ বৈকালিক চেম্বার। ৩০ মার্চ বৃহস্পতিবার বেলা আড়াই টায় ভার্চুয়ালি এ বৈকালিক চেম্বারের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। 

টাঙ্গাইলের মধুপুরে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমূখ। এসময় চিকিৎসক, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ডাঃ অতসী চন্দ প্রথম সেবা প্রদান করে ১০০ শয্যা বিশিষ্ট্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকার নির্ধারিত ফি দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবে জনগণ। 

১০০ শয্যা বিশিষ্ট্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিকল্পন কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, সারাদেশে ২০টি সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার চালু করেছে সরকার। এর মধ্যে টাঙ্গাইলের ১০০ শয্যা বিশিষ্ট্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রয়েছে।

Tag
আরও খবর