তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান ওরফে (হাবু)-র দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) সকালে মধুপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী মধুপুর-গারোবাজার আঞ্চলিক সড়কের দুইপাশে এলাকাবাসীর মানববন্ধন।  প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাবিবুর রহমান হাবু চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিজ এলাকার পাশাপাশি দুই উপজেলার সীমান্তসংলগ্ন বাড়ি হওয়ায় সে এই অঞ্চলকে মাদকের ব্যবসার নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে। নিজে মাদকাসক্ত হয়ে সে প্রায়ই স্ত্রী-সন্তানদের কারণে-অকারণে মারধর করত। কেউ এর প্রতিবাদ বা বাধা দিলে তাদেরকে হুমকি-ধমকি এবং মাদক মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিত। 

ভুক্তভোগী ও এলাকাবাসীর ভাষ্যমতে, হাবিবুর রহমান তার স্ত্রী তাসলিমা খাতুনের বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অভিযোগ এনে তাকে বাড়িছাড়া করেছে বছর খানেক ধরে। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া তার ছেলে মেহের উদ্দিন (১১) ও হেফজ-নাজেরা শাখার রবিউল (০৯) জানায়, তাদের পিতা একজন মাদকসেবী এবং তিনি তাদের মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। পিতা কোনো ভরণপোষণ না দেওয়ায় তার ও ছোট ভাইয়ের আসন্ন পঞ্চম শ্রেণি ও নাজেরা বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়েছে। এছাড়া মিথ্যা মামলার কারণে ঘরছাড়া হওয়া বিবাদী আব্দুর রহিম জানান, মাদক ব্যবসায়ী হাবিবের মিথ্যা মামলার খপ্পরে তার জীবন আজ তছনছ হয়ে গেছে। ভুক্তভোগীরা অবিলম্বে এই মাদক ব্যবসায়ীর হাত থেকে যুবসমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করার দাবি জানান।

ঘাটাইল উপজেলার লক্ষ্মীণদর ইউনিয়নের ইউপি সদস্য নাজমুল ইসলাম জামাল এবং মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, মাদককারবারী হাবিবের অনৈতিক কর্মকাণ্ড ও মিথ্যা মামলার হয়রানির শিকার হয়ে এলাকার সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। মধুপুর-গারোবাজার আঞ্চলিক সড়কে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিথ্যা মামলার শিকার বিবাদী আব্দুর রহিম, বাদীর স্ত্রী ও ভুক্তভোগী তাসলিমা এবং তাদের ছেলে মেহের উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে হাবিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag
আরও খবর





মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৩৫ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে