টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩ জন আহত হয়। সোমবার রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সাথে ধাক্কা লাগে। এসময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অন্তত ৩ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
৩ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
২২ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৩৫ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৭ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৪৬ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে