তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দেশচিত্র

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের মধুপুর শাখা কার্যালয়ের সামনে শাখার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক কেন্দ্রীয় কমিটির সিবিএ সভাপতি এনামুল হক, মধুপুর শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম, জেলা কমিটির সম্পাদক খায়রুল কবির, টাঙ্গাইল জেলা সিবিএর সহ-সভাপতি মামুনুর রশিদ, জেলা কমিটির সিবিএ নেতা শাহাদত হোসেন, আইনবিষয়ক সম্পাদক জাবেদ আলী, প্রচার সম্পাদক আক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক লাইজু আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ দীর্ঘদিন আগেই ব্যাংকের জন্য একটি সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো তৈরি করে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও গুরুত্বপূর্ণ এই অর্গানোগ্রামের অনুমোদন মেলেনি। ফলে ব্যাংকের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, পদায়ন ও প্রাপ্য সুযোগ-সুবিধা অনিশ্চয়তার মুখে পড়েছে।

বক্তারা আরও বলেন, একটি প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, প্রশাসনিক গতিশীলতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে অনুমোদিত সাংগঠনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পল্লী সঞ্চয় ব্যাংকের সার্বিক উন্নয়ন ও কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করা জরুরি।

তারা ব্যাংকের বৃহত্তর স্বার্থ এবং কর্মকর্তা-কর্মচারীদের অধিকার বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সাংগঠনিক কাঠামো অনুমোদনের জোর দাবি জানান। একই সঙ্গে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতেই এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

Tag
আরও খবর





মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৩৫ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে