নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে নারীদের ২ দিন ব্যাপী কারিতাসের জৈব কৃষি ও পশুপালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাজিবুল বাশার, মধুপুর::
টাঙ্গাইলের মধুপুরে নারীদের কারিতাসের বসতবাড়িতে জৈব কৃষি চাষাবাদ ও গৃহ পালিত পশুপালন বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জলছত্র কারিতাস অফিসের হল রুমে  গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারী কারিতাসের আলোক- ৩ প্রকল্পের মাধ্যমে স্থানীয় গারো সম্প্রদায়ের নারী কৃষক দলের সদস্যদের মাঝে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। জৈব কম্পোস্ট সার নিজের বসত বাড়ির আঙিনায় তৈরি করে জৈবিক উপায়ে বিষমুক্ত পরিবেশ সম্মত ভাবে সবজি চাষ, ফল ফসল চাষের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। জৈব সার তৈরির কলা কৌশল হাতে কলমে শিখানো হয়। জৈব বালাইনাশক পদ্ধতিতে কিভাবে বিষ ব্যবহার না করে সহজে পরিবেশ সম্মত সবজি চাষ করে নিজের পুষ্টির জাহিদা পূরণের পাশাপাশি লাভ হওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়। 
নিজেদের বাড়িতে গৃহ পালিত পশুপালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। গৃহ পালিত পশুর জাত নির্বাচন, বাসস্থান,ঘাস চাষ পদ্ধতি গুরুত্ব দিয়ে বাড়িতে গবাদি পশু পালনের উপর আলোচনা করা হয়। 
জমি নির্বাচন, চাষ পদ্ধতি, বীজ বাছাই, বীজ সংরক্ষণসহ কৃষি বিষয়ে নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। 
প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, কারিতাসের প্রোগ্রাম  অফিসার বুলবুল মানখিন,, এড. দীনেশ দারু,কারিতাসের আলোক-৩ প্রকল্পের ফোকাল পার্সন বাঁধন চিরান, কারিতাসের কৃষি কর্মকর্তা এনা নকরেক, মাঠ কর্মকর্তা সূচনা রুরাম প্রমুখ। 
প্রশিক্ষণে ২০ জন নারী সদস্য অংশ গ্রহন করে। পরে গায়রা গ্রামে সবজি বাগান ঘুরে দেখেন প্রশিক্ষনার্থীরা। প্রশিক্ষণে অংশ নেয়া প্রত্যককে ৬ হাজার টাকা করে কৃষি সহায়তা প্রদান করা হয়। 
আরও খবর