নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মধুপুরে লাল মাটির দেশে কফি চাষে চমক দেখালেন কৃষক ছানোয়ার

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর গড়ের লাল মাটিতে এবার নতুন ফসলের সম্ভাবনা দেখালেন কৃষক ছানোয়ার হোসেন। প্রচলিত ধান, আনারস কিংবা সবজির বাইরে গিয়ে কফি চাষে সফল হয়ে তিনি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার এই উদ্যোগ মধুপুর অঞ্চলের কৃষিতে নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে।কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে নিজের জমিতে কফি চাষ শুরু করেন ছানোয়ার হোসেন। প্রথম দিকে অনেকেই বিষয়টি নিয়ে সন্দিহান ছিলেন। পাহাড়ি অঞ্চল ছাড়া কফি চাষ সম্ভব নয়-এমন ধারণাই ছিল সাধারণ মানুষের। তবে মধুপুরের লাল মাটি ও আবহাওয়ার সঙ্গে কফি গাছের সামঞ্জস্য দেখে তিনি আশাবাদী হয়ে ওঠেন এবং ধীরে ধীরে চাষের পরিধি বাড়ান। ছানোয়ার হোসেন জানান, কফি চাষে সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিচর্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ছায়াযুক্ত স্থানে কফির চারা রোপণ করেন। গাছের গোড়ায় জৈব সার ব্যবহার, সঠিক পানি নিষ্কাশন এবং রোগবালাই প্রতিরোধে বিশেষ নজর রাখেন। এসব কারণেই কফি গাছগুলো দ্রæত বেড়ে ওঠে এবং ফলন দিতে শুরু করে।

মহিষমারা ইউিনয়েনর কৃষি পদকপ্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন জানান, গত বছর ৫০ শতাংশ জমিতে চাষ করে এক লক্ষ টাকার মতো পেয়েছিলেন। এ বছর আবহওয়া অনুকুলে না থাকায় তেমন ফলন ভালো হয়নি। বর্তমানে তার বাগানে সারি সারি কফি গাছে ফল ধরেছে। কফি চেরির লাল রঙে পুরো বাগান এক মনোরম দৃশ্যে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে উৎপাদিত কফি স্থানীয় বাজারে ভালো সাড়া পাচ্ছে। ভবিষ্যতে কফি প্রক্রিয়াজাত করে প্যাকেটজাত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি

।মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, লাল মাটির অম্লীয় প্রকৃতি কফি চাষের জন্য উপযোগী। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেলে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে কফি চাষ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ছানোয়ার হোসেনের সাফল্য দেখে ইতোমধ্যে আরও কয়েকজন কৃষক কফি চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় কৃষকদের মতে, কফি চাষ লাভজনক একটি ফসল হতে পারে। তুলনামূলকভাবে একবার বাগান তৈরি করলে দীর্ঘ সময় ধরে ফলন পাওয়া যায়, যা কৃষকের আয়ের স্থায়িত্ব নিশ্চিত করতে পারে। বিশেষ করে তরুণ কৃষকদের জন্য এটি হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ।

ছানোয়ার হোসেন বলেন, এবছর জমিতে চাষ করেছি ৬৫ শতাংশ। তার মধ্যে মোটামুটি সন্তষজনক ফলন পেয়েছি। আমাদের মধুপুরের মাটি অনেক সম্ভাবনাময়। শুধু ধান বা প্রচলিত ফসলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। নতুন কিছু করতে না পারলে কৃষি এগোবে না। তিনি আরও বলেন, সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ঋণ পেলে আরও বড় পরিসরে কফি চাষ সম্প্রসারণ সম্ভব। মধুপুরে কফি চাষে কৃষক ছানোয়ার হোসেনের এই সাফল্য প্রমাণ করে, সাহসী উদ্যোগ ও পরিশ্রম থাকলে নতুন ফসলও কৃষকের ভাগ্য বদলাতে পারে। লাল মাটির এই জনপদে কফি চাষ ভবিষ্যতে একটি সম্ভাবনাময় কৃষি খাত হিসেবে গড়ে উঠবে-এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর