নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঘাটাইলে জনসভার মাধ্যমে ওবায়দুল হক নাসিরের নির্বাচনী প্রচারণা শুরু

 টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ওবায়দুল হক নাসিরের প্রতীক বরাদ্দ পাওয়ার পর তার নির্বাচনী এলাকা ঘাটাইল খেলার মাঠের জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌরসভাস্থ খেলার মাঠে আয়োজিত জনসভা থেকে নির্বাচনী এ প্রচারণা কার্যক্রম শুরু করেন। উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে নির্বাচনী এ প্রচারণা সভায় উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। তিনি তার বক্তব্যে বলেন দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদী সরকারের জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা যারা এ পর্যায়ে এসেছি, আজ আপনারা তার প্রতিদান পেতে যাচ্ছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারী আপনাদের সেই প্রতিদান প্রাপ্তির দিন। তাই ১২ ফেব্রুয়ারী সারা দিন ধানের শীষে ভোট প্রাদানের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি রফিকুল ইসলাম মোহন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল আলম,সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ইখলাখ হোসেন খান শামীম, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, বিএনপি নেতা ওয়াদুদ খান বাদল প্রমূখ। এ সময় উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের আগমনে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পরে সভা শেষে নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রমের সমাপ্তি করেন।
Tag
আরও খবর