নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুবিধাবঞ্চিতদের সেবায় 'প্রয়াস'-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশচিত্র

মানবসেবার ব্রত নিয়ে সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। আলোকদিয়া উচ্চ বিদ্যালয়, মধুপুর, টাঙ্গাইল এলাকায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

ক্যাম্পে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগ, নারী ও শিশু রোগ, চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন পরিমাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় কিছু ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

 

উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন—ডা. মোঃ নাজমুল হুদা, এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য), ডি.ডি.ভি (চর্ম ও যৌন রোগ); ডা. নাজনীন নাহার নিপা, এম.বি.বি.এস, পি.জি.টি (গাইনি ও অবস্টেট্রিক্স); ডা. আয়েশা জান্নাত মীম, এম.বি.বি.এস, এফসিপিএস ১ম পর্ব (মেডিসিন ও শিশু); এবং খোদেজা খাতুন আঁখি, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

 

এছাড়াও ক্যাম্পে Doctor's Diagnostic and Consultation Center মধুপুর এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ থেকে আগত একটি মেডিকেল টিম সার্বিকভাবে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন, যা পুরো আয়োজনকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলে।

 

প্রয়াসের সভাপতি মো. ছোয়া আলিফ সিদ্দিকী তাজ বলেন, প্রয়াস সবসময় মানবতার পক্ষে কাজ করে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। সম্মানিত চিকিৎসকবৃন্দ, টাঙ্গাইল মেডিকেল কলেজের টিম ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় আমরা একটি সফল আয়োজন সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

 

তিনি আরও বলেন, তরুণদের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই প্রয়াস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলেন প্রয়াসের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার। আয়োজন সফল করতে সাংগঠনিক সম্পাদক আনাস মুহাম্মাদ ও শাহরিয়ার রাফি  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও FoodLab-এর স্বত্বাধিকারী তাহেদি সোয়াদ এবং প্রয়াসের সিনিয়র সদস্য ও Noor Wedding Studio এর CEO আল নূর ফাহিম বিশেষভাবে সহযোগিতা প্রদান করেন।

 

ক্যাম্পটি সফলভাবে বাস্তবায়নে প্রয়াসের স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় সহযোগীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। প্রয়াস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশেষ করে আলোকদিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে।

Tag
আরও খবর