নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুষ্ঠু ধারায় সাংবাদিকতা ও ঐক্যের প্রত্যয়ে - মধুপুরে সাংবাদিক ঐক্য ফেডারেশন ,,টাঙ্গাইলের অভিষেক অনুষ্ঠান ও বনভোজন


সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও বনভোজনের আয়োজন করা  হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর ) দিনব্যাপী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মধুপুর ন্যাশনাল পার্কের শালবনে অবস্থিতচুনিয়া কটেজে, এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন  সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও দৈনিকদিনকাল পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি শামসাদুল আক্তার শামীম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. জাফর  ইকবাল । 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ওদৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি  মহাব্বত হোসেন,টাঙ্গাইল প্রিন্ট মিডিয়াএসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার জোবায়েদ মল্লিক বুলবুল , সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা আবু জোবায়ের উজ্জ্বল, টেলিভিশন রিপোর্টার্স  ইউনিটি টাঙ্গাইল নর্থ এর সভাপতি এশিয়ান টেলিভিশন ও দৈনিক সংবাদ পত্রিকার মধুপুর প্রতিনিধি হাবিবুররহমান , সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন  ও দৈনিক প্রতিদিনের সংবাদের গোলাম মোস্তফা ওভুয়াপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার ভুয়াপুর প্রতিনিধিমো. কামাল হোসেন। 

এ সময় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি , সুষ্ঠুধারায় সাংবাদিকতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বনভোজন ও অভিষেক  অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নও টেলিভিশন রিপোর্টার্স  টাঙ্গাইল নর্থ এর সদস্য বৃন্দ  অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরাএমন আয়োজন নিয়মিত করার দাবি জানান এবং সাংবাদিক ঐক্য  ফেডারেশনের কার্যক্রম আরওগতিশীল করার  প্রত্যাশা ব্যক্ত করেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান। 


আনন্দঘন পরিবেশে পরিচিতি পর্ব, ফুলেল শুভেচ্ছা , অতিথিদের উত্তরীয় প্রদান, আলোচনা সভা ওমধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানে আদিবাসী নৃত্য  শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। তাদের গীতি নৃত্য  আগতদেরকে উচ্ছ্বাসিত করে তোলে।


জেলা প্রতিনিধি নাজিবুল বাশার ও

লিয়াকত হোসেন জনী 

ধনবাড়ি - মধুপুর ,টাঙ্গাইল 


Tag
আরও খবর