নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল-১: মনোনয়নপত্র দাখিল করলেন দুই প্রার্থী

দেশচিত্র

টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। আজ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুই গুরুত্বপূর্ণ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

টাঙ্গাইল-১ আসনে বিএনপির দুই নেতা মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। উভয়েই বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য।

তারা উভয়েই মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার জুবায়ের হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দেন। রবিবার ২৮ ডিসেম্বর বিকেল ৩টায় বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা: রেশমা আনাম রোজী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, থানা সিনিয়র সভাপতি রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ-সভাপতি খ. লিলি সরকার, সাধারণ সম্পাদক খ. মোতালিব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ পান্না, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, ফুলবাগচালার চেয়ারম্যান ফরিদ আলী, শিল্প বণিক সমিতির সভাপতি মিনজুর রহমান নান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিকেল সাড়ে ৪টায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিরি সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মনোনয়নপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, যুব দলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, শোলাকুড়ির সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান, সাবেক বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার মনিসহ বিএনপির, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর