নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চিকিৎসা ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার মধুপুরে ফ্রি ভার্চুয়াল মেডিকেল ক্যাম্পেইন

ছবির ক্যাপশন-মধুপুর ( টাঙ্গাইল): মধুপুরে ফ্রি ভার্চুয়ালি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল):

তথ্য প্রযুক্তি উন্নতির সাথে সাথে এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য সেবা। চিকিৎসা ক্ষেত্রে উন্মোচিত হচ্ছে সম্ভাবনার নতুন দ্বার। উন্নত চিকিৎসা সেবা নিতে ঘরে বসেই নেয়া যাবে দেশের খ্যাতনামা চিকিৎসকের সেবা ও পরামর্শ। ভার্চুয়ালি কথা বলা যাবে চিকিৎসকের সাথে। এমনি সেবা ভার্চুয়ালি আয়োজনন করেছে দেশ থেকে বিদেশে গিয়ে গবেষণারত চিকিৎসকদের সংগঠন নেক্সট জেন সংগঠন। ১৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে "আমার স্বাস্থ্য আমার হাতে"  শ্লোগান নিয়ে এ  সংগঠনের আয়োজনে টাঙ্গাইলের মধুপুরে মেট্রো হসপিটালে ফ্রি ভার্চুয়াল মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে স্থানীয় দরিদ্রদের মানুষ কে সেবা প্রদান করেছে।
ক্যাম্পেইনে ভার্চুয়ালি সেবা ও পরামর্শ প্রদান করেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স এন্ড হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু নাঈম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও হৃদ রোগ বিশেষজ্ঞ ডা. চয়ন সিংহা। ক্যাম্পেইন থেকে সেবা প্রদান করেন মধুপুর মেট্রো হসপিটালের চিকিৎসক ডা. নাজমুল হাসান রনি ও ডা. সাইফ। দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৪০ জন রোগী কে সেবা প্রদান করা হয়। পরবর্তী ক্যাম্পেইনে সারা সেবা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছে।
আয়োজকদের পক্ষে মধুপুর মেট্রো হসপিটালের ডা. নাজমুল হাসান রনি জানান, দেশের যে সব চিকিৎসক দেশের বাইরে গবেষণা করতে বিদেশে রয়েছে তারা মিলে নেক্সট জন নামক সংগঠন করেছে। তাদের চিন্তা থেকে সাধারণ দরিদ্র মানুষ যারা গ্রামে দুর্গম এলাকায় বসবাস। যারা দূরে গিয়ে ভালো মানের উন্নত চিকিৎসা ও চিকিৎসক দেখা পারে না। তাদের জন্য ভার্চুয়ালি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। ভার্চুয়ালি চিকিৎসক রোগীর সাথে ভিডিও কলে কথা বলে তার রোগের ধরন ও পরীক্ষা নিরিক্ষার কাগজ পত্র দেখে ব্যবস্থাপত্র দিয়ে থাকে। তিনি আরো বলেন,রোগী তার নিজের মোবাইল দিয়ে রেজিষ্ট্রেশন করে এ সেবা নিতে হবে। একবার রেজিষ্ট্রেশন করলে সারা জীবন চলবে। তথ্য প্রযুক্তির যুগে এ সেবা পেয়ে দরিদ্র মানুষ উপকৃত হবে এমনটাই প্রত্যাশা তার।

Tag
আরও খবর