দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মধুপুরে মনোনয়ন নিয়ে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগে আহত ৩

দেশচিত্র

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ঘিরে আজ বুধবার সন্ধ্যায় মধুপুর পৌরশহরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুইটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মটরসাইকেলে আগুন দেয়া হয়। সংঘর্ষে আহত হন তিন জন। জানা যায়, এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলের প্রাথমিক মনোনয়ন পান। এরপর থেকেই বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর গ্রুপ মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসুচি পালন করে আসছে। আজ বুধবার বিকেলে মোহাম্মদ আলী গ্রুপের বিক্ষোভ সমাবেশ ছিল। বিকেল সোয়া চারটার দিকে বাসষ্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হয়।

এসময় লাইফ কেয়ার হাসপাতাল ও এশিয়া হসপিটাল ভাঙ্গচুর হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারি যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি এখন  নিয়ন্ত্রণে রয়েছে।

Tag
আরও খবর