দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জনকল্যাণে সেনাবাহিনী: টাঙ্গাইলের মধুপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

দেশচিত্র

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"-এই সেবার ব্রত নিয়ে টাঙ্গাইলের মধুপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জনকল্যাণমূলক এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অসহায় মানুষের চিকিৎসা চাহিদা পূরণে এক বিশাল ভরসা জুগিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদল দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। ৬ নভেম্বর বৃহস্পতিবার মধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসি কৃষি বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় রোগীদের বিনামূল্যে এ দিন ব্যাপী চক্ষু চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত¡বাবধানে ৩৭ এডি রেজিমেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় মধুপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন (বিএডিসি) এলাকায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।  এই মেডিকেল ক্যাম্পেইনে মোট দেড় শতাধিক  গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে।

এলাকার বিপুল সংখ্যক গরিব ও দুস্থ মানুষ এই সেবা গ্রহণ করেছেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা বিনামূল্যে চোখ পরীক্ষা ও রোগের প্রাথমিক নির্ণয় করা হয়। অনেক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় চশমা প্রদান করা হয়। যাদের ছানি অপারেশনের প্রয়োজন, তাদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। চিকিৎসা সেবা নিতে আসা একাধিক ব্যক্তি সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, অর্থের অভাবে শহরে গিয়ে চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব ছিল না। বাড়ির কাছে বিনামূল্যে এত উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন। তারা সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জোর দাবি জানান।

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে জানান, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের সেবায় নিবেদিত। দেশের যেকোনো দুর্যোগ বা প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন। এই ক্যাম্পেইন শুধু চিকিৎসা সেবাই নয়, এটি স্থানীয় মানুষের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ও আস্থার সেতুবন্ধন আরও দৃঢ় করেছে।

Tag
আরও খবর