দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মধুপুরে শেষ হলো দুর্গোৎসব

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতি (২ অক্টোবর) বিকেলে মধুপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিসর্জন ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়।

শোভাযাত্রায় হাজারো তরুণ-তরুণী অংশ নেন। ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তরুণ-তরুণীরা নাচে-গানে মাতিয়ে তোলেন পরিবেশ। পূজা মন্ডপ থেকে মন্ডপে ছিল উৎসবমুখর আবহ। এ বছর মধুপুর উপজেলায় মোট ৫৬টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তার মধ্যে পৌরশহরে ২৪টি ছিল। প্রতিটি মন্ডপে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

পূজা উদ্যাপন পরিষদের মধুপুর শাখার সাধারণ সম্পাদক বলেন, “প্রশাসনের সহযোগিতায় আমরা নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পেরেছি। এতে আমরা কৃতজ্ঞ।” বিসর্জনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার ও ভলান্টিয়ারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টাঙ্গাইল জেলা প্রশাসন ও মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে সব ধরনের সহায়তা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান,“ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন উৎসব উপভোগ করতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় আমরা স্বস্থি প্রকাশ করছি।” পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শেষে ভক্তরা আবেগঘন পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানান। তাদের বিশ্বাস, আগামী বছর আবারও মর্ত্যে আবির্ভূত হয়ে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ঘটাবেন এবং ভক্তদের কল্যাণ বয়ে আনবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, মধুপুর থানায় ইনচার্জ এমরানুল কবীর, বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, উপজেলা বিএনপির সভাপতি জাকির  হোসেন সরকার, নাছির উদ্দিন, রতন হায়দার, আরোও উপস্থিত ছিলেন এড. মোহাম্মদ  আলী, মধুপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী স্বপন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী প্রমূখ।


Tag
আরও খবর