দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মধুপুরে শাহীন স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ছবি-দেশচিত্র

মধুপুরের শাহীন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর তারিখে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবার টাঙ্গাইলের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম । এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামালপুর অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুল গফুর । বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিজিওনাল লিড প্রিন্সিপাল মিলন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর শাখার প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন, পরিচালক বিপুল কুমার মন্ডল, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুধীজন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক  মো. রোকনুজ্জামান ও মো. রাসেল।

আলোচনা অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ , ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকবৃৃৃন্দ। 


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন । তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দেন এবং পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শিক্ষার্থীরাই একটি জাতির ভবিষ্যৎ। শাহীন স্কুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।" তিনি আরও বলেন, কেবল ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।


এরপর কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করে। সবশেষে, সভাপতি তার সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন। এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

Tag
আরও খবর