দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে আর্থিক সাক্ষরতায় তরুণদের স্বাবলম্বী করতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

ছবি-দেশচিত্র

দেশের তরুণ সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং আর্থিক ব্যবস্থাপনার সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে সম্প্রতি এক বিশেষ 'আর্থিক সাক্ষরতা কার্যক্রম' অনুষ্ঠিত হয়েছে। 'তারুণ্যের হাতে আর্থিক মুক্তির বয়সে নয়, জ্ঞানেই হয়' স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের মাঝে সঞ্চয়, বিনিয়োগ, ঋণ ব্যবস্থাপনা এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে মধুপুর ছাদের সুপার মার্কেটের ২য় তলায় নিজেস্ব কার্যালয়ে এনসিসি ব্যাংক পিএলসি, মধুপুর শাখায় আয়োজন করেন।

এ অনুষ্ঠানের সভাপত্বিত করেন মধুপুর এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আরিফুল হক সজিব, প্রধান অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড, ফাইন্যান্সিয়াল ইনক্লুসন সেল, এনসিসি ব্যাংক পিএলসি, আনিসুর রহমান মজুনদার, বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওরিজিওনাল হেড ময়মনসিংহ বিজয়ন, এনসিসি ব্যাংক পিএলসির এ.কে.এম. বদরুল হাসান, মধুপুর শাখার অপারেশন ম্যানেজার, কবির আহম্মেদ হীরা, মধুপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক হুমায়ুন কবির এবং প্রিন্ট মিডিয়াসহ প্রমুখ।

এ কর্মশালায় বক্তারা বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে যদি সঠিক আর্থিক শিক্ষায় শিক্ষিত করা যায়, তবে তারা কেবল নিজেদের জীবনযাত্রার মানই উন্নত করতে পারবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আধুনিক বিশ্বে আর্থিক প্রতারণা এবং ঝুঁকির পরিমাণ বেড়েছে। তাই তরুণদের জন্য এই ধরনের কর্মশালা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম তাদের মতো তরুণদের জন্য খুবই প্রয়োজনীয়। তারা ভবিষ্যতে আরও এমন কর্মশালা আয়োজনের অনুরোধ জানান। আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে, যাতে আরও বেশি তরুণ এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে। পরে কর্মশালার প্রশিক্ষণের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এ আয়োজনে ৩ জন বিজয়ীকে ব্যাংক কৃতপক্ষ পুরস্কার প্রদান করেন।

এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-ছাত্র-ছাত্রীসহ, ক্ষুদ্র ও বড় ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তাসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর