দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে বাবাকে অতিমাত্রায় ঘুমের ঔষধ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ছেলে

দেশচিত্র

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চকপাড়া গ্রামের জামিল (২০) তার পিতা সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে  হত্যা করার অভিযোগে  গ্রেফতার করছেন।  গ্রেফতারকৃত ছেলে জামিল ২৭ আগস্ট এ ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন।

‎ঘাটাইল থানা পুলিশ ও  নিহত  সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান জানায়, সুমন গ্রামের পাশেই ধলাপাড়া বাজারে ওষুধের ফার্মেসির ব্যবসা করতো। প্রায় বছর চারেক আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে সুমনের ছাড়াছাড়ি হয়। কিন্তু কি কারণে বাবাকে জামিল  হত্যা করল তা বুঝতে পারছি না। আমি এই  নৃশংস  হত্যা কাণ্ডের  বিচার চাই।

‎স্থানীয়রা জানান, এটি একটি পরিকল্পিত ঘটনা। গত ২০ আগস্ট রাতে সুমন ও জামিল একই ঘরে ঘুমাতেন। কয়েকদিন ধরে অসুস্থ থাকার সুযোগে জামিল তার বাবা সুমনকে  অতিমাত্রায় ঘুমের ওষুধ  খাওয়ায়  মৃত্যু  নিশ্চিত করেন। পর দিন ২১ আগস্ট জামিল প্রতিবেশীদের জানান, তার পিতা সুমনের  মৃত্যু হার্ট  অ্যাটাকে র  কারণে হয়েছে। তবে  লাশের  অবস্থা দেখে প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেন। এ ঘটনার তিন দিন আগে জামিল  লাশ  গুম  করার জন্য বাড়ির পেছনে একটি গর্ত খুঁজে খড়কুটো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলেন।

‎ঘটনার সাত দিন পরে সন্দেহজনক আচরণে প্রতিবেশীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে জামিল নিজের দোষ স্বীকার করেন। আর  লাশ  গুম করতে গর্তটিও খুঁড়েছিলেন তিনি।  হত্যা কারি  জামিলের স্বীকারোক্তি শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ জামিলকে  আটক  করেন।

‎ নিহত  সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান বুধবার ২৭ আগস্ট রাতে ছেলে  হত্যার   বিচার  দাবিতে  ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

‎এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোশারফ হোসেন জানায়, অভিযোগ হাতে পেয়েছি। আসামি জামিলকে  আটক  করে থানায় আনা হয়েছে। আসামিকে  বৃহস্পতিবার ২৮ আগস্ট সকালে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর