নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শাহজাদপুরে অপহরণের ৩ দিন পর নেপিয়ার ঘাস ক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার, ৩ জন আটক



 শাহজাদপুরে অপহরণের ৩ দিন পর রিদওয়ান (১১) নামের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

নিহত শিশু রিদওয়ান উপজেলার রতনকান্দি উত্তরপাড়ার মোমিরুল মোল্লার ছেলে ও হাবিবুল্লাহনগর কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণীর ছাত্র। ৪০ দিন পূর্বে তার একটি বোন ভুমিষ্ট হয়। সে ৩ দিন যাবত নিখোঁজ ছিল, এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


আজ সোমবার (২০ মার্চ) সকাল ৮টায় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলামের নেতৃত্বে আটককৃতদের নিয়ে তাদের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার পোতাজিয়া ইউনিয়নের যোদুর বিলের নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে শিশু রিদওয়ানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো, একই গ্রামের আলাউদ্দিনের ছেলে ইমরান হোসেন স্বাগর (১৮), জলিলের পুত্র নাঈম (২৪) ও পার্শ্ববর্তী জিগারবাড়িয়া গ্রামের হালিমের ছেলে সাখাওয়াত।


জানা যায়, রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মোমিরুল মোল্লার ছেলে রিদওয়ান গত শুক্রবার ১৭ মার্চ বিকাল থেকে বিকাল থেকে নিখোঁজ হয়। একই দিন রাত আনুমানিক ১টায় একটি অজ্ঞাত নাম্বার থেকে কল করে মোমিরুল কে জানায় ছেলে পেতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে।


পরদিন আবারও একই নাম্বার থেকে কল করে ছেলের বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করা হয়। পরে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করে মোমিরুল মোল্লা।


বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সহ স্থানীয় ব্যাক্তি দের জানালে তাদের পরামর্শে মোমিরুল মোল্লা বাদী হয়ে শনিবার অজ্ঞাত আসামীদের নামে শাহজাদপুর থানা একটি অপহরণ মামলা করেন।


এই বিষয়ে শাহজাদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, অপহরণ ও মুক্তিপন আদায়ের বিষয়ে অবহিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় থানা পুলিশের অভিযানে প্রতিবেশী সাখাওয়াত ও নাঈম নামের ২জনকে গ্রেফতার করা হয়।


জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগীতায় ঢাকা থেকে স্বাগর নামের একজনকে গ্রেফতার করা হয়। আজ শিশু নাঈমের লাশ পোতাজিয়া ইউনিয়নের যোদুর বিলের নেপিয়ার ঘাষের ক্ষেত থেকে উদ্ধার করা হলো। ৩দিন অতিবাহিত হয়ে যাওয়ায় লাশটি সম্ভবত শেয়াল কুকুর দ্বারা বাম হাত নিখোঁজ ও মাথার একটি অংশসহ মুখমন্ডল ক্ষতিগ্রস্থ্য ছিল।


তিনি আরও জানান, আটককৃত আসামীরা জিজ্ঞাসাবাদে শিশু রিদওয়ানকে অপহরণ করে হত্যার কথা স্বীকার করে হত্যাকান্ডের বর্ণনা দেয়। পরিচিত হওয়ায় সহজেই তাকে শুক্রবার বিকালে পোতাজিয়া ইউনিয়নের যোদুর বিলে নিয়ে যায়। পরে শিশু রিদওয়ানকে গাঁজা সেবন করায়।


গাঁজা সেবনের পর শিশু রিদওয়ান অস্বাভাবিক হয়ে পড়লে সন্ধ্যা ঘনিয়ে এলে একজন নিচে ফেলে দেয়, এরপর গামছা দিয়ে ২ জন গলায় পেচিয়ে টেনে ধরে অপরজন রিদওয়ানের পা চেপে ধরে। এসময় শিশু রিদওয়ান চিৎকার দিলে একজন তার মুখ চেপে ধরে, কিছু সময়ের মধ্যেই শিশু রিদওয়ান নিস্তেজ হয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত হয়ে ৩ জন মিলে রিদওয়ানের লাশ নেপিয়ার ঘাষের ক্ষেতে নিয়ে ফেলে দেয়।


ময়নাতদন্তের জন্য শিশু রিদওয়ানের লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর