ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


‎ঐতিহ্য সংগ্রাম ও ইতিহাস সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে ঘটে য়াওয়া পুরনো ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা প্রোপাগান্ডার মব সৃষ্টির প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


‎মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে শ্লোগান দিয়ে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রন্জু।

‎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,

‎পরে সেখান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, এর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিলটি ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে যেয়ে শেষ হয়।

‎সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।


‎এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্বদানকারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর উত্তম মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি মাটি ফেটে কিম্বা আকাশ থেকে হঠাৎ নেমে আসেনি,

‎১৯ ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ মাধ্যমে আমরা এদেশ স্বাধীন করেছি। আমরা স্বাধীনতায় বিশ্বাসী, আমরা যুদ্ধ সময়ে ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি এখনও দেশের সার্বভৌমত্ব রখার জন্য আমরা  জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধ আছি আগামীতেও থাকবো।

‎শত আন্দোলন সংগ্রাম, ত্যাগ-তীতিক্ষার মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে। গণআন্দোলন গণঅভ্যুত্থানে পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ অতীতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা বিএনপিকে নিঃশেষ করা জন্য অনেক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে, বিপ্লবী জনতা ধৈর্য ধারণ করেছে, তারা জেগে উঠেছে, বিএনপির বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে গণতন্ত্র প্রিয় সংগ্রামী জনগণ সদাজাগ্রত।

‎এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,

‎জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম,সাধারণ  সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, মোঃ হেলাল,  আলী জোয়ার্দার আরাফাত হিরু, মোঃ আব্দুল মতিন, মোঃ তানভীর শাকিল, মোঃ নাজমুল হক, আব্দুল বারিক সালাউদ্দিন শেখ, হাবীব শেখ, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ময়নুল ইসলাম রাষ্ট্র সহ - উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর