নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পরিবেশে ও প্রকৃতির পাঠশালার উদ্যোগে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালিত

পরিবেশে ও প্রকৃতির পাঠশালার উদ্যোগে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালিত

জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ  হিসেবে  সিরাজগঞ্জে পরিবেশে ও প্রকৃতির পাঠশালার উদ্যোগে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস  উপলক্ষে আলোচনা সভা ও  বনার্ঢ্য শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ২২ মে, ২০২৫)  সকাল ৮টায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের শেখপাড়া, 

পরিবেশ ও প্রকৃতির পাঠশালার ছাত্র ছাত্রীদের আয়োজনে বিশ্ব জীব বৈচিত্র্য দিবসের বনার্ঢ্য শোভাযাত্রাটি ভদ্রঘাট শেখপাড়া প্রদক্ষিণ করে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি বৃক্ষ প্রেমিক মাহবুব পলাশ। 

এ সময়ে উপস্থিত ছিলেন তামান্না তাসনিম, মেহেরুন নেসা মিম,রুপা তাসরিফ,আকাশ,তাসনিয়া তাবাসসুম,সুমি। 

অনুষ্ঠানে সভাপতি পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি বৃক্ষ প্রেমিক মাহবুব পলাশ বলেন, ২২ মে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস ১৯৯২ সালের ২২ মে থেকে এই দিবসটি আন্তর্জাতিক ভাবে পালিত হয়ে আসছে। 

মানুষ, প্রাণী এবং প্রকৃতি নিয়েই আমাদের এই পৃথিবী। মানুষের পাশাপাশি এই পৃথিবীতে বসবাস করছে হাজারো প্রাণী, আছে নানা প্রজাতির উদ্ভিদ, আর এই সবকিছু মিলিয়েই জীব বৈচিত্র্য। কিন্তু প্রতিনিয়ত বনভূমি ধ্বংস করে, গাছ কেটে মানুষ জীব-বৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে। 

জীববৈচিত্র্য রক্ষায় মানুষকে আরও সচেতন করার জন্য প্রতিবছর দিবসটি পালন করা হয়।

আরও খবর