নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ জানালেন সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ জানালেন সাইদুর রহমান বাচ্চু

'জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি না, মানব না' এই শ্লোগান দিয়েই  জাতীয় সংগীত গেয়ে ‘অবমাননার’ বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ জানালেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

এসময় তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের  স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করে। সেই থেকে স্বাধীনতাকে ধারন করতে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ৭১'র স্বাধীনতার কথা প্রকাশ পায়। স্কুল-কলেজে এ্যাসাম্বলির মাধ্যমে জাতীয় সংগীত গাওয়া হয়। এই জাতীয় সংগীতের মাধ্যমেই আমরা ৭১'র স্বাধীনতা খুজে পাই। আজ আমাদের এই জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আজ প্রথম প্রতিবাদ শুরু করলাম। জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ধীরে ধীরে সিরাজগঞ্জের প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তোলা হবে।

(১৪ মে ২০২৫), বুধবার সকাল ১০টায় শহরের মুজিব সড়কস্থ সবুজ কানন স্কুল এন্ড কলেজের সম্মুখে অবমাননার’ প্রতিবাদ জানালেন সিরাজগঞ্জ জেলার সবুজ কানন স্কুল এন্ড কলেজের হাজার শিক্ষার্থী। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে তারা ওই ঘটনার প্রতিবাদ জানান।

‘অবমাননার’ প্রতিবাদ সভায় সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তব্য রাখেন জেলা বাসদ'র আহ্বায়ক নব কুমার, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিলন ইসলাম খান, সহ দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ  এনামুল হক, সবুজ কানন এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মইনুল  ইসলাম, অত্র বিদ্যালয়ের  সহকারি শিক্ষক এনামুল করিম, আব্দুল লতিফ, কাওছারুল আজম প্রমুখ। 

এসময় শিক্ষার্থীদের মধ্য থেকে ৯ম শ্রেণির ছাত্রী ফাল্গুনী রাণী প্রেমা তার বক্তব্যে বলেন, ৭১ এর স্বাধীনতার মধ্যদিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি। তাই, যারা ৭১ কে অস্বীকার করতে চান, জাতীয় সংগীতকে অস্বীকার করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এ প্রতিবাদ। আমরা বলতে চাই, এ দেশের মানুষ স্বাধীনতার পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে।

বক্তব্য শেষে জাসাস সিরাজগঞ্জ জেলা  শাখার নেতৃবৃন্দ এর সম্বলিত কণ্ঠে সকলেই একত্রে মনোমুগ্ধকর পরিবেশে জাতীয় সংগীত পরিবেশন করেন।

আরও খবর