নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে অসহায় মানুষের মাঝে সেবা মুক্ত স্কাউট গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ  মানুষদের মাঝে ফুড প্যাকেজ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার ( ২২  মার্চ) সকাল ৮,৩০ মিনিটে  সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়ক  রোডস্থ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ও আমেরিকা প্রবাসী   বাংলাদেশী কৃতি সন্তানের আর্থিক সহযোগিতায় সেবা মুক্ত স্কাউট গ্রপের সভাপতি পি আর এস, এম এম কামরুল হাসান এর সভাপতিত্বে   অসহায় দুস্থ পরিবারের মানুষের হাতে  ফুড প্যাকেজ ঈদ উপহার সামগ্রী হাতে তুলেদেন অনুষ্ঠানের  প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, স্কাউটিং একটি অরাজনৈতিক সংগঠন সিরাজগঞ্জ সদর উপজেলায় সেবা মুক্ত স্কাউট গ্রুপটি সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। ঈদকে সামনে রেখে তারা অসহায় মানুষদের মাঝেএ ঈদ উপহার সামগ্রী তুলেদিচ্ছেন। এবং নিজ ও দেশের যে কোন প্রয়োজনে সবার আগে এগিয়ে আসে এই সংগঠনটি দেশ ও আত্ম মানবতার সেবায় স্বেচ্ছাসেবকরাই সবসময় সামনের সারি থেকে নেতৃত্ব প্রদান করে। আমাদের সকলের উচিত তাদের পাশে সবসময় থাকা এবং তাদের সাথে অংশীভূত হয়ে দেশের বৃহৎ কল্যাণে কাজ করে যাওয়া। এ সময় তিনি সমাজের বিত্তবানদের মানবিক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি এম. এম কামরুল হাসান তিনি বলেন, আমরা সবসময়ই বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি পিতামাতাহীন গরীব অসহায় দুঃস্থ মানুষের মুখে ভালো খাবার জোটেনা। তাই তাদের কথা চিন্তা করে নিজেদের হাতে রান্না করে তাদের হাতে খাবার তুলেদেই আমরা সপ্তাহে প্রতি শনিবার দিন এক বেলা দুপুরের আহার শনিবার নাম দেওয়া হয়েছে। সেবা মুক্ত স্কাউট গ্রুপের  লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পড়া একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। পর্যায়ক্রমে এই মানবিক কর্মকান্ডের পরিধি আরও বিস্তৃত করা হবে। 

এ সময়ে  উপস্থিত ছিলেন  জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফজলে রাব্বি, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি), বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ  জেলা রোভার সাবেক সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন,  বাংলাদেশ স্কাউট স, সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক সহকারী কমিশনার সমাজ উন্নয়ন মোঃ মহসিন আলী,

জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে  (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক  মোঃ রওশন আলী, বাংলাদেশ স্কাউটস, সদর উপজেলা নবাগত  সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন, 

সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, 

সেবা মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত রোভার গ্রুপের  আর. এস. এল অধ্যাপক মো. আসলাম হোসেন, জেলা সাবেক স্কাউট লিডার মো. মোস্তাফিজুর রহমান,সেবা মুক্ত স্কাউট গ্রুপের  ইউনিট লিডার মো. মাছুম বিল্লাহ মাহি,  সেবা মুক্ত স্কাউট গ্রুপের  ইউনিট লিডার মোঃ হানিফ ও মোঃ পারভেজ সরকার, গার্ল ইন রোভার স্কাউট লিডার মনিরা সুলতানা, কাব স্কাউট লিডার রাবেয়া খাতুন রিতু, ,  সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. আশিকুর রহমান, (জীম)রোভার মেট মো. রাশেদুল ইসলাম, রোভার মেট সেবা মুক্ত স্কাউট গ্রুপ  শামস ইবনে মহসিন, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা  সম্পাদক মো. হোসেন আলী ছোট্ট প্রমুখ, 

উল্লেখ্য ঃ সেবা মুক্ত স্কাউট গ্রুপটি বিভিন্ন সময় সহযোগিতা করে থাকে বন্যা সময় অসহায়দের মাঝে খাবার সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মেধাবী ছাএ-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ এবং গরীব অসহায়দের মাঝে বিনামূল্য চক্ষু ক্যাম্প, ছানী অপারেশন ও বিনামূল্য চশমা বিতরণ করে থাকে। ও  হতদরিদ্র মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করে থাকে। প্রতি বৎসরে এতিম শিশুদের কে তাদের পছন্দের মত জামা কাপড় উপহার দেওয়া। এবং শহর রাস্তা সৌন্দর্য করনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি।

আরও খবর