নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণী আলোচনা সভা ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সদর উপজেলার নির্বাহী অফিসার মো.মনোয়ার হোসেন। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার সাদাত,মৎস্য অফিসার আনোয়ার হোসেন ও প্রাণি সম্পদ কর্মকর্তা মো.আলমগীর হোসেন ও প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম প্রমুখ। 

প্রধান অতিথি বলেন,শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোনিবেশ করতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সমাজ ও পরিরারের সন্মান রক্ষায় আত্বনিয়োগে সচেষ্ট থাকার আহবান জানান তিনি । এস.এসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করে ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে দেশের উচ্চ শিখরে স্থান পেতে পড়াশুনার বিকল্প নেই। ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল  মমিন বলেন,বিদায় শেষে  সুশিক্ষিত হয়ে নম্র ভদ্র সহনশীলতার মধ্যে দিয়ে সুনাগরিক হয়ে দেশ সমাজ ও পরিবারের মর্যাদা সম্পন্ন সুসন্তান হিসাবে গড়ে উঠার আহবান জানান। তিনি আরো বলেন,শারারিক ও মানষিক বিকাশে ক্রীড়ার বিকল্প নেই। প্রতিষ্ঠানের শিক্ষার মানবৃদ্ধিসহ বিদায়ী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের প্রতি প্রত্যয় ব্যক্ত করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন - মোছা.তামান্না খাতুন,ইসরাত জাহান সোনি বিদায়ী পরীক্ষার্থী,মোছা.শিফাত মেরী ও বিদায়ী পরীক্ষার্থী শায়মন হোসেন তানভীর।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো.রবিউল ইসলাম বিপ্লব,খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক বখতিয়ার ফিরোজ। 

এসময় আরও উপস্থিত ছিলেন, ছোনগাছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম,নুরুল আমিন মারুফ, রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান খোকা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চর খোকশাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হাসেম ও মো. আব্দুর রহিম।

আরও খবর