নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আব্দুল বারী হত্যায় জড়িত কেউ পার পাবে না জেলা বিএনপি'র সভাপতি রোমানা মাহমুদ

আব্দুল বারী হত্যায় জড়িত কেউ পার পাবে না জেলা বিএনপি'র সভাপতি রোমানা মাহমুদ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে নিহত আব্দুল বারী এর বাসায় সমবেদনা জানাতে যান জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ। 

রবিবার ( ১৯ জানুয়ারি) সকাল ১১.৩০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে নিহত আব্দুল বারী এর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ও পরিবারের খোঁজ খবর নিতে আসেন জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদ।

এ সময় তিনি বলেন, আব্দুল বারী হত্যার সাথে যারাই জড়িত হোক না কেন তারা কেউ পার পাবেনা, এটা মনে রাখবেন। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আজকে আপনাদের চোখের পানি বলেদেয় যে আপনারা কত কষ্টে আছেন। আপনারা এই বারী পরিবারের পাশে থাকবেন এবং ওনারা ভেঙ্গে পড়েছেন ওনার একমাত্র ছেলে আছেন ওনার  দিকেও খেয়াল রাখবেন। এই হত্যার সাথে যারা জড়িত তারা কোন ভাবেই পার পাবেনা। তিনি আরো বলেন, এ বিষয়ে জেলা বিএনপি কঠোর রয়েছে। 

এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এস. এম. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, বহুলী ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, সাধারণ মোঃ হায়দার আলী, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলআমীন হোসেন সহ প্রমুখ। 

এছাড়াও বহুলী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ অত্র এলাকার হাজার হাজার নারী পুরুষ আসামিদের ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ সদরে আব্দুল বারী সেখ (৬৫) নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  এ ঘটনায় জড়িত সন্দেহে মোট ৭ জনকে 

গ্রেফতার করেপুলিশ। ১৯ ডিসেম্বর ২০২৪ রাত ৭টার দিকে উপজেলার বহুলী বাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। আব্দুল বারী সেখ বহুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি আব্দুল বারী সেখের কয়েকটি দাগের জমি জোরপূর্বক দখলে নিয়েছে একই গ্রামের এক ব্যক্তি। এ নিয়ে তাদের উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে রাত ৭টার দিকে বহুলী বাজার দিকে যাওয়ার পথে বারী সেখের ওপর অতর্কিত হামলা চালিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করা হয়। এরপর আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান। নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে ১৭ জন নাম উল্লেখ করে অজ্ঞাতসহ একটি হত্যা মামলা দায়ের করে। এখন পর্যন্ত হত্যার ঘটনায় জড়িত এজহারভুক্ত ও অজ্ঞাতসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে জেলা কারাগারে রয়েছে।

আরও খবর