বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

তারেক রহমান প্রদত্ব ৩১ দফা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের রূপরেখা একান্ত সাক্ষাৎকারে নাজমুল হাসান।

তারেক রহমান প্রদত্ব ৩১ দফা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের রূপরেখা একান্ত সাক্ষাৎকারে নাজমুল হাসান।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হাসান বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানের রূপরেখা। বিএনপি জনগনের প্রত্যক্ষ ভোটে জয়লাভ করে সরকার গঠন করলে ৩১ দফার ভিত্তিতে দেশ ও সরকার পরিচালিত হবে। গড়ে উঠবে সুখি, সমৃদ্ধ ও শক্তিশালি গনতান্ত্রিক বাংলাদেশ। যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে।

সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, এতদিন একটি স্বৈরাচার সরকার দেশের শাসন ক্ষমতায় চেপে বসেছিল, ফেসিস্ট আওয়ামীলীগের শাসনামলে দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল, ভোটাধিকার হরন করা হয়েছিল, প্রায় ৪ কোটি তরুন এখনো তাদের ভোটাধিকার প্রয়োগেরই সুযোগ পায়নি। জুলাই-আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরেরা পালিয়েছে। আর এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে বিগত ১৫ বছরে বিএনপি ও সমমনাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের উপর ভিত্তি করে।

শনিবার একান্ত সাক্ষাৎকারে সিরাজগঞ্জের কৃতি সন্তান, বার বার কারা নির‌্যাতিত মো: নাজমুল হাসান বলেন, বৈরি সময়ে আমাদের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারান্তরিন করে রাখা হয়েছিল, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে দেশের বাইরে রাখা হয়েছে। দেশের আদালতের স্বচ্ছ বিচারে প্রমানিত হয়েছে এগুলো সবই ছিল মিথ্যা, ষড়যন্ত্রমূলক।

আগামিতে সুযোগ পেলে সিরাজগঞ্জবাসির ভাগ্যের উন্নয়নে কাজ করার আশাবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, আগামিতে তারুন্য নির্ভর বিএনপি গঠনে কাজ চলমান রয়েছে। বিএনপি ও প্রতিটি সহযোগি সংগঠনের নেতা-কর্মিদের নির্দেশনা দেওয়া হচ্ছে জনসাধারন বিরক্ত হয় এমন কোন কাজে সম্পৃক্ত হওয়া যাবে না, নেতা নয় সেবক হয়ে মানুষের পাশে দাড়াতে হবে।#

আরও খবর