নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা দলের সাবেক কৃতি খেলোয়াড় মরহুম বাবলা স্মৃতি ফুটবল লীগ উদ্বোধন।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জের রহমতগঞ্জ  সুতাকল মাঠে জেলা ক্রীড়া সংস্থার সাবেক কৃতি খেলেয়াড় ও  রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রশিদ " বাবলা স্মৃতি ফুটবল লীগ ২০২৪ " শুরু হয়েছে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাবলা স্মৃতি ফুটবল লীগের উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক  সাধারণ সম্পাদক  মোঃ হারুন অর রশিদ খান হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম  কোরাইশি হাবিব,উপদেষ্টা শামছুল আলম তালুকদার, মোঃ জুলফিকার তালুকদার, ভিপি সালাউদ্দিন, প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহফুজুর রহমান তালুকদার, আবদুল কাইয়ুম খান,এসকে বুলবুল,মাহবুব আলম খোকন, মোহাম্মদ আলী জিন্নাহ, নাজমুল ইসলাম কানন,সুমন তালুকদার, ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাকিব, ক্রীড়া সংগঠক রফিক হাসান কবির, মোস্তাফিজুর রহমান,টিএম ইয়াজদানী নয়ন, মাজহারুল ইসলাম,প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম দেশ চিত্র জেলা প্রতিনিধি রাকিব প্রমুখ।

বাবলা স্মৃতি ফুটবল লীগে ৬ টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে জুপিটার একাদশ, নেপচুন একাদশ,গ্রীণ আর্থ একাদশ, ব্লু স্টার একাদশ, হোয়াইট ষ্টোন একাদশ ও ব্লাক ডায়মন্ড একাদশ।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে এই লীগের উদ্বোধনী খেলায় অংশ নেয় জুপিটার একাদশ বনাম ব্লাক ডায়মন্ড একাদশ। খেলাটি গোলশূন্য ড্র হয়। ম্যান অব  ম্যাচ হয়েছে ব্লাক ডায়মন্ডের গোল কিপার নির্ঝর।

খেলা পরিচালনা করেন রেফারি  হাফিজুর রহমান।

সহকারী রেফারি জাকারিয়া ও আল আমিন।ধারা বর্ণনায়  আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে।

আরও খবর