বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে জাতীয় জুটমিলস্ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে জাতীয় জুটমিলস্ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

রাষ্ট্রীয় মালিকানায় ঐতিহ্যবাহী জাতীয় জুটমিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকাল ১১ টার দি‌কে পৌর এলাকার রায়পুরস্থ জাতীয় জুটমিলে এ    মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় জুটমিলসহ সারা দেশের পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে।

মানববন্ধন ও সমাবেশটি কওমী মজদুর ইউনিয়নের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মানববন্ধন ও সমাবেশে সাইদুর রহমান বাচ্চু বলেন, সারাদেশে প্রথমে যে কয়েকটি জুটমিল চালু করার জন‌্য সরকার উদ্যোগ গ্রহণ করছে তার মধ্যে যদি সিরাজগঞ্জের বন্ধ হওয়া জাতীয় কওমী জুটমিলটি চালু করা না হয় তাহলে বেকার হওয়া শ্রমিকদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করবো। তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে চাইনা, কিন্তু এর বাইরে আমাদের কোনো উপায় থাকবেনা। আমাদের দাবি, সরকার যে ৪/৫ টি বন্ধ করা জুটমিলটি চালু করার কথা বলছেন বা শুনেছি তার মধ্যে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় জুট মিলস্ টি অবশ্যই  থাকতে হবে এবং চালু করতে হবে।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ কৃষিনির্ভর জেলা ব্যাপক পাট উৎপাদনে অন্যতম। আজ জাতীয় কওমী জুট মিল টি বন্ধ থাকার কারণে কৃষকেরা পাটের ন্যায্য মূল্য পায়না। এই জুটমিলস টি পুনরায় চালুর দাবি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের লুটেরা এ মিলটি লুটপাট করে ধ্বংস করে দিয়েছে।

জুট মিল বন্ধ করার কারণে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। এদের বেশিরভাগ আবার এখন জীবিকার জন্য রিকশা চালায়। যার ফলে ছোট শহরে এখন রিকশা বেড়ে গেছে, যার কারনে এই শহরে বেড়েছে যানজট। জুটমিলের অনেক শ্রমিকদের পাওনা বেতন দেওয়া হয়নি। আমি অন্তর্বর্তীকালীন সরকার ও এর পাট উপদেষ্টার কাছে দাবি জানাব, তাদের বকেয়া বেতন গুলো দিয়ে দেওয়ার জন্য। এতে তাদের পরিবারগুলো অনেক উপকৃত হবে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম. এ. আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ শেখসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও খবর